মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
বৃদ্ধকে ঘুষি মেরে ভাইরাল কাদের মির্জা

বৃদ্ধকে ঘুষি মেরে ভাইরাল কাদের মির্জা

Sharing is caring!

আবারও আলোচনায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। এবার তিনি তাঁর পৌর ভবনের সামনে ঈদুল আজহা উপলক্ষে গরিব দুস্থদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণকালে এক বৃদ্ধকে ঘুষি মেরেছেন।

ঘুষি মারার ভিডিওটি এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার সকাল ৯টায় পৌর ভবনের সামনে। শাড়ি বদলে চাইলে বৃদ্ধকে ঘুষি দিয়ে সরিয়ে দেন কাদের মির্জা মেয়র কাদের মির্জার ফেসবুক আইডি থেকে লাইভের ভিডিওতে দেখা যায়, তিনি সারিবদ্ধভাবে নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করছেন। ২০ মিনিট ৫৮ সেকেন্ডের ফেসবুক লাইভ ভিডিওর ১৭ মিনিট ৩০ সেকেন্ডের সময় দেখা যায়, মেয়র মির্জা এক বৃদ্ধের হাতে শাড়ি দিয়েছেন।

হাতে নেওয়ার পর ওই বৃদ্ধ শাড়িটি পরিবর্তন করে অন্যটি নিতে চাইলে কাদের মির্জা তাঁর বুকে ঘুষি মেরে সরিয়ে দেন। একই ভিডিওতে কিছুক্ষণ পর দেখা যায়, ওই বৃদ্ধকে উদ্দেশ করে একটি শাড়ি ছুড়ে মারেন কাদের মির্জা।

ভিডিওতে আরও কয়েকজন ব্যক্তিকে অপদস্থ করতে দেখা যায়। ফেসবুকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর ঘটনাটি সবার মুখে মুখে ফিরছে। এ নিয়ে বসুরহাট বাজার ও উপজেলার বিভিন্ন স্থানে মানুষকে বিরূপ মন্তব্য করতে দেখা গেছে। এ বিষয়ে মেয়র আবদুল কাদের মির্জার ব্যবহৃত সেলফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD