বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
মামলা প্রত্যাহারের দাবীতে কলাপাড়ায় ছাত্রলীগ’র মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

মামলা প্রত্যাহারের দাবীতে কলাপাড়ায় ছাত্রলীগ’র মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রলীগ’র নেতাকর্মীরা। শুক্রবার বেলা এগারোটায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে স্বাস্থ্যবিধি মেনে এ কর্মসূচি পালিত হয়। এসময় উপজেলা ছাত্রলীগ, শহর ছাত্রলীগ ও ইউনিয়ন ছাত্রলীগ’র শতাধিক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তব্য রাখেন, সরকারী মোজহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজ সভাপতি আসাদুজ্জামান হিরন। উপজেলা ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মুসা, উপজেলা যুবলীগ’র সহ-সম্পাদক রাকিবুল ইসলাম রকি, স্বেচ্ছাসেবক লীগ নেতা সরদার জনি, শহর ছাত্রলীগ’র সম্পাদক জুয়েল রানা, শহর শ্রমিক লীগ’র সাধারণ সম্পাদক রাহাত গাজী, শহর ছাত্রলীগ নেতা রিফাত, মেহদেী হাসান রাতুল, সাইফুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম আশিক তালুকদারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারসহ ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানি করছে একটি কুচক্রি মহল। এতে ঐতিহ্যবাহী এ ছাত্র সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। তাই দ্রুত সময়ের মধ্যে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা থেকে তাকে অব্যহতির দাবী জানান বক্তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD