রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
বরিশালে দোকান কর্মচারীদের বিক্ষোভ

বরিশালে দোকান কর্মচারীদের বিক্ষোভ

Sharing is caring!

ক্রাইমসিন২৪ : বরিশাল মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি স্বপন দত্তকে বে-আইনীভাবে চাকুরূচ্যুত করা প্রতিবাদে ও দোকান কর্মচারীদের ৭ দফা দাবী আদায়ের দাবীতে নগরীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বরিশাল মহানগর দোকান কর্মচারী ইউনিয়ন।
আজ শুক্রবার সকাল ১১ টায় নগরীর নাজির মহল্লা এলাকা থেকে এক বিক্ষোভ মিছিল বের করে পরে তারা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে নগরীর এনায়েতুর রহমান সড়ক মোড়ে গিয়ে প্রতিবাদ সভা করে।
মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি স্বপন দত্তের সভাপতিত্বে প্রতিবাদ সভায় দোকান কর্মচারী ইউনিয়নের সার্ভিস বুক,নিয়োগ পত্র,সাপ্তাহিক ছুটি,সহ ৭ দফা দাবী আদায়ের দাবী জানিয়ে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বরিশাল কমিউনিস্ট পার্টি জেলা সভাপতি এ্যাড. একে আজাদ,দোকান কর্মচারী ইউনিয়নের যুগ্ম সম্পাদক আবুল বাসার,সাংগঠনিক সম্পাদক এনামুল হক দুলাল,সহ-সভাপতি রুহুল আমিন বেপারী, জিয়া,সোহাগ সহ বিভিন্ন সদস্যরা স্বপন দত্তের চাকুরী ফিরিয়ে দিয়ে দোকান কর্মচারী ইউনিয়নের দাবী মেনে নেয়ার জণ্য মালিক সমিতির প্রতি আহবান জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD