মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
ব‌রিশা‌লে ১৯ জ‌নের মৃত্যু

ব‌রিশা‌লে ১৯ জ‌নের মৃত্যু

Sharing is caring!

বরিশাল : বরিশাল বিভাগে নতুন করে ৫শ ৩৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে দশজন ও করোনায় আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। বিভা‌গে মোট মৃত্যু হ‌য়ে‌ছে ১৯ জ‌নের।

এ নিয়ে গেল ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে বরিশাল জেলায় তিন, পটুয়াখালী জেলায় দুই ও বরগুনা জেলায় চারজন সহ মোট নয়জন করোনা রোগীর মৃত্যু শনাক্ত হয়েছে। যা নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩শ ৬৫ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস। তিনি জানান, মোট আক্রান্ত ২৪ হাজার ৯৬ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ হাজার ৩শ ৯১ জন। আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন ২শ ২ জন নিয়ে মোট ১০ হাজার ৩শ ৬ জন, পটুয়াখালী জেলায় নতুন ৪৭ জন নিয়ে মোট ৩ হাজার ২০ জন, ভোলা জেলায় নতুন ৪৩ জনসহ মোট ২ হাজার ৩শ ৬৯ জন, পিরোজপুর জেলায় নতুন ৪৮ জন নিয়ে মোট ৩ হাজার ৩শ ৩৭ জন, বরগুনা জেলায় নতুন ৬৬ জন নিয়ে মোট আক্রান্ত ২ হাজার ৪৩ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ১শ ২৭ জন শনাক্ত নিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ২১ জন।

এদিকে শেবাচিম হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র বরিশাল শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১০ জনের এবং করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ৩ জনের মৃত্যু হয়েছে। যা নিয়ে শুধুমাত্র শেবাচিম হাসপাতালেই করোনায় আক্রান্ত হয়ে ২শ ৩৪ জন এবং আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৬শ ৩৪ জনের মৃত্যু হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD