শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বৈশ্বিক পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগিয়েছে বাংলাদেশ

বৈশ্বিক পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগিয়েছে বাংলাদেশ

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: ভিসা ছাড়া শুধুমাত্র পাসপোর্ট দিয়েই বিদেশ ভ্রমণের ওপর জরিপের ভিত্তিতে বৈশ্বিক পাসপোর্ট সূচক ২০১৯-এর তালিকায় এগিয়েছে বাংলাদেশ। গত বছরের তুলনায় ৩ ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন বিশ্বে ৯৭তম। গত বুধবার যুক্তরাষ্ট্রভিত্তিক নাগরিকত্ব ও পরিকল্পনাবিষয়ক সংস্থা হ্যানলি অ্যান্ড পাসপোর্ট পার্টনার্সের করা পাসপোর্ট ইনডেক্স থেকে এসব তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, অগ্রিম ভিসা ছাড়াই বিদেশ ভ্রমণ বলতে বোঝায় ‘অন অ্যারাইভাল ভিসা’। অর্থাৎ, অগ্রিম ভিসা না করে শুধুমাত্র টিকিট কেটে অন্য দেশে চলে যেতে পারে পাসপোর্টধারী যাত্রীরা। সেখানে যাওয়ার পর ভিসার যাবতীয় কাজ সারতে পারে তারা। বর্তমানে এই ভিসার (অন অ্যারাইভাল ভিসা) আওতায় বিশ্বের ৪১টি দেশে ভ্রমণ সুবিধা পাচ্ছেন বাংলাদেশের পাসপোর্টধারী যাত্রীরা। 

সেই দেশগুলো হচ্ছে- এশিয়ার ভুটান, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা এবং পূর্ব তিমুর। আফ্রিকার বেনিন, কেপ ভার্দে আইসল্যান্ড, কোমোরেস, দি জিবুতি, গাম্বিয়া, ঘানা, কেনিয়া লিসোথো, মাদাগাস্কার, মৌরিতানিয়া, মোজাম্বিক, রুয়ান্ডা, সিশিলিস, সোমালিয়া, টোগো, উগান্ডা। ওশেনিয়ার কুক আইসল্যান্ড ফিজি, মাইক্রোনেশিয়া, নিউয়ি, সামোয়া, ট্রুভালু, ভানুয়াতু। ক্যারিবিয়ান অঞ্চলে বাহামা, বার্বাডোজ, ব্রিটিশ ভার্জিন আইসল্যান্ড, ডোমেনিকা, গ্রানাডা, হাইতি, জ্যামাইকা, মন্টসারাত, সেন্ট কিটস এন্ড নেভিস, সেন্ট ভেনিস এন্ড গ্রানাডিস, ত্রিনিদাদ ও টোবাকো এবং আমেরিকায় বলিভিয়া। বিশ্বের বাকী ১৮৫টি দেশে যেতে ভিসা প্রয়োজন হয় বাংলাদেশি পাসপোর্টধারীদের।

এর আগে ২০১৮ সালের বৈশ্বিক পাসপোর্ট র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১০০। যদিও ২০১৭ সালে র‌্যাঙ্কিংয়ে ৯৫তম অবস্থানে ছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD