বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
বঙ্গবন্ধু সেতুতে ট্রাকে আগুন

বঙ্গবন্ধু সেতুতে ট্রাকে আগুন

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: বঙ্গবন্ধু সেতুর ওপর একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী পথে যান চলাচল বন্ধ রয়েছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সেতুর ৩৯নং পিলারের কাছে ট্রাকটিতে আগুন লাগে। পরে আগুন নিভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুল হামিদ বলেন, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ট্রাকটি সেতুর ৩৯নং ব্রিজের পিলারের কাছে এসে চাকা পাংচার হয়ে আগুন ধরে যায়। খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত অগ্নিদগ্ধ ট্রাকটি সেতুর ওপর থাকায় উত্তরবঙ্গগামী পথে যানচলাচল বন্ধ রয়েছে। তবে ট্রাকটি সরিয়ে ফেললে অল্প কিছুক্ষণের মধ্যেই লেনটি চালু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD