মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
বরিশাল বিভাগে করোনা-উপসর্গে আরও ১২ জনের মৃত্যু, সর্বোচ্চ শনাক্ত ৬২২

বরিশাল বিভাগে করোনা-উপসর্গে আরও ১২ জনের মৃত্যু, সর্বোচ্চ শনাক্ত ৬২২

Sharing is caring!

বরিশাল :বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৫ জন ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৭ জন। বুধবার (৭ জুলাই) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে নতুন করে ৬২২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যা এই বিভাগে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। শনাক্তের হার ৬৯.১৪ শতাংশ।

আর সর্বশেষ বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০ হাজার ১৫৪ জনে। এ ছাড়া একই সময়ে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গেল ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় চার ও ঝালকঠিতে একজনসহ বিভাগে মোট পাঁচজন করোনা রোগীর মৃত্যু শনাক্ত হয়েছে, যা নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩৩১ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, মোট আক্রান্ত ২০ হাজার ১৫৪ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ৪৭০ জন।

আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন সর্বোচ্চ শনাক্ত ১৭৩ জন নিয়ে মোট আট হাজার ৭০৩, পটুয়াখালী জেলায় নতুন ৬০ জন নিয়ে মোট ২৬৭৯ জন, ভোলা জেলায় নতুন ৩০ জনসহ মোট ২১৪৭ জন।

পিরোজপুর জেলায় নতুন ১২১ নিয়ে মোট ২৭০৪ জন, বরগুনা জেলায় নতুন ৭৫ নিয়ে মোট আক্রান্ত ১৬৪৭ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ১৬৩ জন শনাক্ত নিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ২২৭৪ জন।

শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধু বরিশাল শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে, যা নিয়ে শুধু শেবাচিম হাসপাতালেই করোনায় আক্রান্ত হয়ে ২১৮ জন এবং আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৫৬৮ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৫৬৮ জনের মধ্যে ৩৬ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনও হাতে পাওয়া যায়নি।

ওই হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ৪৬ জন ও করোনা ওয়ার্ডে ১২ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ২১০ জন রোগী চিকিৎসাধীন। যাদের মধ্যে ৪৯ জনের করোনা পজিটিভ এবং ১৬১ জন আইসোলেশনে রয়েছেন। আরটি পিসিআর ল্যাবে মোট ১৮৮ জন করোনা পরীক্ষা করান। যার মধ্যে ৬৯.১৪ শতাংশ পজিটিভ শনাক্তের হার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD