শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কুয়াকাটায় ট্রলার জাল এবং মাছসহ ৬৪জন জেলে আটক

কুয়াকাটায় ট্রলার জাল এবং মাছসহ ৬৪জন জেলে আটক

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন.পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের দায়ে ৮ টি ট্রলার, ৪ লাখ মিটার জাল ও ৫ মন বিভিন্ন প্রজাতির মাছসহ ৬৪ জেলেকে আটক করেছে কুয়াকাটা নৌ-পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় সোনারচর সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে এসব জেলেদের আটক করা হয়। এ সময় চিংড়ি, ডান্ডি এবং পোয়াসহ পাঁচ মন মাছ জব্দ করা হয়েছে।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রাতে ৮ ট্রলার মালিককে দুই লাখ ১৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা।

আটককৃত জেলেদের কাছ থেকে নিষেধাজ্ঞাকালীন সময়ে আর মাছ শিকার করবেনা মর্মে মুচলেখা রেখে ছেড়ে দেয়া হয় এবং জব্দকৃত মাছ দু:স্থদের মাঝে বিতরন করা হয়।

কুয়াকাটা নৌ-পুলিশের এএসআই কামরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব জেলেদের আটক করা হয়েছে। অবৈধভাবে মাছ শিকারী জেলেদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় তাদের এ অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD