মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
অসহায় জেলে পরিবারকে সেনাবাহিনীর খাদ্য সহায়তা!!

অসহায় জেলে পরিবারকে সেনাবাহিনীর খাদ্য সহায়তা!!

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি: সেনাসদরের নির্দেশনায় মানবতার সেবায় সেনাবাহিনীর সদস্যবৃন্দ কুয়াকাটায় খাদ্যসামগ্রী বিতরণ করছে।
বাংলাদেশ সেনাবাহিনীর নিজস্ব রসদ ভান্ডার থেকে এসব রেশন পৌঁছে দেয়া হয় কুয়াকাটার জেলেপাড়ার দু:স্থদের মাঝে। সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের উদ্যোগে ৭ আর্টিলারি ব্রিগেডের ৪৯ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সেনাসদস্যরা বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্যসামগ্রী পৌঁছে দেন।

লে: কর্নেল মোহাম্মদ আমিনুল ইসলাম, পিএসসি উপস্থিত থেকে দু:স্থ মানুষদের মধ্যে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় কুয়াকাটা উপকূলে মোট ৫০ টি পরিবারের কাছে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

লে: কর্নেল মোহাম্মদ আমিনুল ইসলাম, পিএসসি জানান, বর্তমান করোনা পরিস্থিতিতেও বাংলাদেশ সেনাবাহিনী একই ধরনের কার্যক্রম (অপারেশন কোভিড শিল্ড পর্ব-২)এর ধারাবাহিকতায় গত ১লা জুলাই ২০২১ তারিখ থেকে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী দেশব্যাপী কাজ করে চলেছে।

সারাদেশে কঠোর লকডাউন বাস্তবায়নে এবং জনগণের সহায়তায় তাদের স্বাস্থ্য ঝুঁকি কমাতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা তাদের সাহায্য অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD