মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
মানবতার সেবায় সেনাবাহিনী

মানবতার সেবায় সেনাবাহিনী

Sharing is caring!

বরিশাল : বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো দূর্যোগ মোকাবেলায় সরকারের আহ্বানে সর্বদা দেশের জনগণের পাশে থেকে কাজ করে আসছে। বর্তমান করোনা পরিস্থিতিতেও বাংলাদেশ সেনাবাহিনী একই ধরনের কার্যক্রম (অপারেশন কোভিড শিল্ড পর্ব-২) করে চলেছে; এরই ধারাবাহিকতায় গত ১লা জুলাই ২০২১ তারিখ থেকে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী দেশব্যাপী কাজ করে চলেছে।

সারাদেশে কঠোর লকডাউন বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনী অন্যান্য বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বরিশাল শহর এবং প্রত্যন্ত এলাকায় জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। একই সাথে সেনা সদরের নির্দেশনায় মানবতার সেবায় সেনাবাহিনীর সদস্যবৃন্দ ত্রাণ বিতরণ করছে। আজ ৬ জুলাই ২০২১ তারিখে ৭ পদাতিক ডিভিশনের ৬ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৪১ বীর এবং ৬২ ইস্টবেঙ্গলের সদস্যবৃন্দ গরীব ও দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ করে। জনগণের সহায়তায় তাদের স্বাস্থ্য ঝুঁকি কমাতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা তাদের সাহায্য অব্যাহত রাখবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD