শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বানারীপাড়ায় রাস্তা নয় যেন চাষের জমি

বানারীপাড়ায় রাস্তা নয় যেন চাষের জমি

Sharing is caring!

বানারীপাড়া সদর ইউনিয়নের গাভা গ্রামের একটি মাটির রাস্তা ধান চাষের জমিতে রূপ নিয়েছে। রাস্তাটি সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সদস্য সালাম হাওলাদারের বাড়ির পাশ দিয়ে ৭ নং ওয়ার্ড হয়ে সলিয়াবাকপুর ইউনিয়নের নরোত্তমপুর গ্রাম হয়ে বানারীপাড়া পৌর শহরের রায়েরহাট ব্রিজ থেকে বরিশাল-বানারীপাড়া ভায়া স্বরূপকাঠি আঞ্চলিক সড়কের সাথে যুক্ত হয়েছে।

রাস্তার অপর প্রান্ত থেকে বরিশাল ও ঝালকাঠি শহরে যেতে ব্যবহার করা হয়। চলতি বর্ষা মৌসুমে কর্দমাক্ত রাস্তাটি দিয়ে এলাকাবাসীকে চলাচল করতে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে শিশু, বৃদ্ধজন, প্রসূতি নারী, অসুস্থ রোগী ও মসজিদের মুসল্লীদের দূভোর্গের শেষ নেই। যানবাহন চলাচলের তো কোন সুযোগই নেই। এ রাস্তা দিয়ে পায়ে হেটেই চলাচল করতে হয়।

গাভা মাধ্যমিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়,পশ্চিম গাভা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বানারীপাড়া ডিগ্রী কলেজ, চাখার সরকারি ফজলুল হক কলেজ, ঝালকাঠির শাহ্ মাহমুদিয়া কলেজ ও উজিরপুরের গুঠিয়া আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের প্রতিবছর বর্ষা মৌসুমে ওই রাস্তাটি দিয়ে চলাচল করতে অন্তহীন দূর্ভোগ পোহাতে হয়। করোনা ভাইরাসের কারনে স্কুল কলেজ বন্ধ থাকলেও শিক্ষার্থীদের ভোগান্তি কমেনি।

প্রাইভেট পড়তে যাওয়াসহ এলাকায় চলাফেরা করতে ওই রাস্তাটিই তাদের ব্যবহার করতে হয়। অভিযোগ রয়েছে ওই গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল সালাম হাওলাদার সরকারি টাকায় নিজ বাড়ির সামনে পুল নির্মাণ করলেও রাস্তাটির হেরিংবন কিংবা পাকা করণে কোন উদ্যোগ নেই। স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল ঘরামী এলাকাবাসীর দূর্ভোগের কথা স্বীকার করে জানান, দূর্ভোগ দূর করতে মাটির রাস্তাটি পাকা করণের চেষ্টা চলছে। এদিকে ভূক্তভোগী এলাকাবাসী স্থানীয় সংসদ সদস্য মো. শাহে আলমের কাছে জন গুরুত্বপূর্ণ মাটির এ রাস্তাটি পাকা করে তাদের দীর্ঘ দূর্ভোগ লাঘবের দাবি জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD