বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
ভিকারুননিসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে ফিরছেন হাসিনা বেগম

ভিকারুননিসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে ফিরছেন হাসিনা বেগম

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: শিক্ষার্থী আত্মহননের ঘটনায় বরখাস্ত হওয়া রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে হাসিনা বেগমকেই বহাল করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে সারাদেশে অধ্যক্ষ নিয়োগ বন্ধ থাকায় অব্যাহতি দেওয়া ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসিনা বেগমকেই বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বৈঠক করে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব ফিরিয়ে দিয়েছে স্কুলটির গভর্নিং বডি।

একই সঙ্গে শিক্ষার স্বার্থে স্থায়ী অধ্যক্ষ নিয়োগে সহায়তা চেয়ে শিক্ষা মন্ত্রণালয়, অধিদফতর ও শিক্ষা বোর্ডকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

গভর্নিং বডির সভাপতি গোলাম আশরাফ তালুকদার বলেন, দীর্ঘদিন স্থায়ী কোনো অধ্যক্ষ ছাড়া ভারপ্রাপ্তদের দিয়ে চলছে প্রতিষ্ঠানটি। সবারই চাওয়া ছিল যেনো একজন স্থায়ী অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়। কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে অধ্যক্ষ নিয়োগে নিষেধাজ্ঞা আছে। শিক্ষা মন্ত্রণালয় গত বছরের আগস্টে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ নিয়োগে এই নিষেধাজ্ঞা জারি করেছিল।

অধ্যক্ষ নিয়োগে গত ৯ ডিসেম্বর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে ভিকারুননিসা। এতে নিয়োগ প্রত্যাশী ১৬ প্রার্থীর আবেদন জমা পড়েছিল। তার মধ্যে এই প্রতিষ্ঠানে কর্মরত ছয়জন ও বাইরে থেকে ১০ প্রার্থী আবেদন করেন।

গোলাম আশরাফ তালুকদার আরো বলেন, যেহেতু ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসিনা বেগমও অধ্যক্ষ পদের জন্য একজন প্রার্থী ছিলেন তাই নিয়োগের স্বচ্ছতার জন্য আমরা তাকে অব্যাহতি দিয়ে আরেকজনকে দায়িত্ব দিয়েছিলাম। আমরা ওই সভাতেই সিদ্ধান্ত নিয়েছিলাম, যদি শিক্ষা মন্ত্রণালয় স্থায়ী অধ্যক্ষ নিয়োগ অনুমোদন না করে তাহলে হাসিনা বেগমকেই স্বপদে ফিরিয়ে আনা হবে।

গত সপ্তাহে অধ্যক্ষ নিয়োগের প্রক্রিয়াকে অবৈধ বলে চিঠি দিয়েছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড বলে দেয়, সরকারি আদেশ অনুসারে এখন অধ্যক্ষ, উপাধ্যক্ষ নিয়োগ বন্ধ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD