মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
বরিশালে করোনা ওয়ার্ডে আরও ৪ রোগীর মৃত্যু

বরিশালে করোনা ওয়ার্ডে আরও ৪ রোগীর মৃত্যু

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ২৪ ঘণ্টায় মৃত্যু কম হলেও ভর্তি হয়েছে সর্বোচ্চ। আইসিইউ ওয়ার্ডের সকল বেড পরিপূর্ণ রোগীতে। বাড়ছে শনাক্তের হার।

হাসপাতালের সহকারি পরিচালক (প্রশাসন) ডা. মনিরুজ্জামান শাহিন জানান, শনিবার সকাল ৯ টা থেকে রোববার সকাল ৯ টা পর্যন্ত করোনা ওয়ার্ডে ৪ জন রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুইজনের করোনা পজিটিভ। বাকী দুইজনের নমুনা পরীক্ষার ফলাফল অপেক্ষায় রয়েছে।

তবে করোনা ওয়ার্ড চালুর পর থেকে সর্বোচ্চ ভর্তিকৃত রোগী চিকিৎসা নিচ্ছে আজকে। করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ২১০ রোগী। গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছে ৫১ রোগী। এদের মধ্যে ৪৫ জন করোনায় আক্রান্ত। বাকী সকলেরই করোনার উপসর্গ রয়েছে।

২৪ ঘণ্টায় ওই ওয়ার্ড থেকে ছাড়পত্র নিয়েছে ১৯ রোগী। করোনা রোগীর জন্য পৃথকভাবে স্থাপিত ২২ বেডের আইসিইউ রোগীতে পরিপূর্ণ। এদিকে ২৪ ঘণ্টায় শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে করোনা শনাক্তের হার ৫৯ দশমিক ০৪ ভাগ। ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হলে সেখানে ১১১ জনের পজিটিভ আসে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD