বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
লকডাউনকে পুঁজি করে মাদকের চালান, কঠোর ব্যবস্থা নেবে র‌্যাব

লকডাউনকে পুঁজি করে মাদকের চালান, কঠোর ব্যবস্থা নেবে র‌্যাব

Sharing is caring!

অনলাইন ডেক্স: লকডাউনকে পুঁজি করে ট্রাক ও কাভার্ড ভ্যানে জরুরি পণ্য সেবার আড়ালে মাদক চোরাচালানের চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (৪ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরায় সোনারগাঁ জনপথ রোডে ‘লকডাউনে’ সরকারি বিধিনিষেধ মানাতে র‌্যাবের কার্যক্রম পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কামান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, লকডাউনকে পুঁজি করে এক শ্রেণির অসাধু মাদকব্যবসায়ী ও মাদক চোরাকারবারিরা ট্রাক ও কাভার্ড ভ্যানে জরুরি পণ্য সেবার আড়ালে মাদক পরিবহন করছে। যারা লকডাউনকে পুঁজি করে মাদক চোরাকারবারি ও পরিবহন করছে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত শনিবার (৩ জুলাই) চট্টগ্রাম ও রংপুরে জরুরি পণ্যবাহী ট্রাক থেকে বিপুল পরিমাণ ইয়ায়া, গাঁজা ও ফেনসিডিল উদ্ধারসহ চারজনকে আটক করা হয়।

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, সরকার নির্ধারিত কঠোর বিধিনিষেধের আজ চতুর্থ দিন। গত তিন দিনে যারা বিধিনিষেধ অমান্য করেছে এমন প্রায় সাত শতাধিক মানুষকে আইনের আওতায় আনা হয়েছে এবং প্রায় ছয় লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, যারা পাড়া-মহল্লাতে জমায়েত করার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধেও র‌্যাব অভিযান পরিচালনা করবে। গত শনিবার থেকেই পাড়া-মহল্লাতে র‌্যাব অভিযান শুরু করে। এছাড়া পাড়া-মহল্লার ভেতরে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে, মাইকিং করা হয়েছে ও মাস্ক বিতরণ করা হয়েছে।

খন্দকার আল মঈন বলেন, রোদ-বৃষ্টি উপেক্ষা করেও ‘কঠোর লকডাউন’ বাস্তবায়নে র‌্যাব সদস্যরা মাঠে থেকে কাজ করছেন। নাগরিকদের অনুরোধ করবো করোনার উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় আপনারা আমাদের সহযোগিতা করবেন, ঘরে থাকবেন ও জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD