মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
কবি জাহিদ কাজীর জন্মদিন আজ

কবি জাহিদ কাজীর জন্মদিন আজ

Sharing is caring!

কবি, গল্পকার, ছড়াকার, গীতিকার, শিশুসাহিত্যিক ও সাংবাদিক জাহিদ কাজীর জন্মদিন আজ। সম্ভাবনাময় এই কবি ১৯৮৪ সালের ৩ জুলাই গাইবান্ধা জেলার পশ্চিম ছাপড়হাটী হাজীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। কারমাইকেল কলেজ থেকে ২০১০ সালে অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর করেন তিনি। লেখালেখি বিষয়ক কোর্স করেছেন দশেরও অধিক। লেখালেখি শুরু সেই ছোটবেলা থেকেই। নব্বই দশকের শেষের দিকে সাংবাদিকতা শুরু করেন তিনি। দৈনিক শীতলক্ষ্যা, দৈনিক সাইফ, দৈনিক প্রথম খবরসহ বেশকিছু পত্রিকায় কাজ করেছেন এক যুগেরও বেশি। পরবর্তীতে ২০১৪ সালের ফেব্রুয়ারিতে বেসরকারি রেডিও স্টেশন ‘রেডিও আমার’-এ রিপোর্টার হিসেবে যোগ দেন জাহিদ কাজী।

বর্তমানে তিনি জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল নিউজজি২৪ডটকম-এ কর্মরত আছেন। এখন পর্যন্ত তার ৮টি একক গ্রন্থ প্রকাশ পেয়েছে। পাশাপাশি রয়েছে বেশ কয়েকটি যৌথ প্রকাশনাও। ‘বাক্য’ নামে ব্যতিক্রমীধারার একটি সাহিত্যপত্রিকা সম্পাদনা করেন তরুণ এই কবি। লেখালেখি বিষয়ে বিশেষ অবদানের জন্য যুগের আলো পত্রলেখক পরিষদ থেকে ‘সাহিত্য পুরস্কার ২০১৩’, ‘রঙধনু ছড়াকার সম্মাননা-২০১৬’, কাব্যকথার ‘শহীদ বুদ্ধিজীবী স্মৃতিপদক ২০১৭’ এবং ‘কাব্যচন্দ্রিকা স্বর্ণপদক ২০১৮’ লাভ করেন প্রতিভাদীপ্ত এই কবি।

গীতিকার ও সুরকার হিসেবে তরুণদের মধ্যে ইতোমধ্যে একটা জায়গা করে নিয়েছেন জাহিদ কাজী। তার কথা ও সুরে গেয়েছেন ‘আমি তো ভালা না’খ্যাত সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী কামরুজ্জামান রাব্বি, জনপ্রিয় কণ্ঠশিল্পী তৌসিফ, ক্লোজআপ ওয়ানের সাজু, তরুণ কণ্ঠশিল্পী অন্তর রহমানসহ অনেকে। কবির সাথে কথা হলে তিনি জানান, সময়টা বড়ই নিষ্ঠুর। সময়ের সাথে পাল্লা দিয়ে কেউ কখনো চলতে পারে না। তার পরও মানুষ চলে, চলছে। একদিন সময়ও মানুষের হবে। আমাদের দেশ তথা গোটা পৃথিবীর সব মানুষ ভালো থাক এই প্রত্যাশা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD