মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
বরিশালে করোনা রোগীদের সেবায় সিটি কর্পোরেশনের ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু

বরিশালে করোনা রোগীদের সেবায় সিটি কর্পোরেশনের ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু

Sharing is caring!

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ করোনাভাইরাস (Coronavirus) সংক্রমণ রোধে চলমান লকডাউন চলাকালীন ২৪ ঘণ্টায় বিনামূল্যে জরুরি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছে বরিশাল সিটি করপোরেশন।

গতকাল বৃহস্পতিবার ১লা জুলাই রাত থেকে মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নির্দেশে এই কার্যক্রম শুরু করা হয়। বরিশাল নগরীর সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে এই উদ্যোগ নিয়েছেন মেয়র।

বিষয়টি শুক্রবার বরিশাল সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার দাস নিশ্চিত করেন। বিসিসি সূত্রে জানা গেছে, ৫ টি এ্যাম্বুলেন্স থাকবে এই জরুরি সেবায়। বৃহস্পতিবার রাত থেকে কার্যক্রম শুরু হয়েছে। অ্যাম্বুলেন্স সার্ভিস পেতে ০১৭২২২৮৬৩৬৭, ০১৭২৩০২২৯৯৭ এবং ০১৭২৩৯৫০২১৮ নম্বরে কল করতে হবে। কল করলেই যথাস্থানে পৌঁছে যাবে বিনামূল্যের এই এ্যাম্বুলেন্স। উল্লেখ্য, লকডাউন শুরুর পর থেকেই বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের যাতায়াতের জন্য চারটি বাস গাড়ি দিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD