রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
বরিশালে ফেরি করে বিদ্যুৎ সংযোগ

বরিশালে ফেরি করে বিদ্যুৎ সংযোগ

Sharing is caring!

ক্রাইমসিন২৪ : ‘ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা।
শতভাগ বিদ্যুতায়নে সরকারের প্রতিশ্রুতি রক্ষায় সমিতির আওতাভূক্ত-বানারীপাড়া, বাবুগঞ্জ, উজিরপুর, আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলায় গত কয়েকদিন ধরে ফেরি করে পল্লী বিদ্যুতের সংযোগ দেয়া হচ্ছে। বরিশাল পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর এজিএম আবুল বাশার আজাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নে পাঁচটি উপজেলায় ফেরি করে পল্লী বিদ্যুতের সংযোগ দেয়া হচ্ছে। বিদ্যুৎ কর্মীরা শতভাগ বিদ্যুতায়নের জন্য ভ্যানযোগে ফেরি করে ঘরে ঘরে মিটারসহ নতুন নতুন সংযোগ দিচ্ছেন।
বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতাধীন এলাকায় গত ৬ জানুয়ারী থেকে শুরু হওয়া এ প্রকল্পের আওতায় ১০টি দল একযোগে কাজ করে যাচ্ছেন। গত চারদিনে তারা বাবুগঞ্জ, উজিরপুর, বানারীপাড়া এবং গৌরনদীতে দুই শতাধিক গ্রাহককে মিটারসহ বিদ্যুৎ সংযোগ দিয়েছেন। গ্রাহকরা নিয়মানুযায়ী আবেদন ফি-১০০ টাকা, ভ্যাট-১৫ টাকা, মিটার জামানত-৪০০ টাকা ও সদস্য ফি-৫০ টাকাসহ মোট ৫৬৫ টাকা প্রদান করলেই ঘরে বসে মিটারসহ বিদ্যুৎ সংযোগ পাচ্ছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD