বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
লকডাউনে রাজধানীজুড়ে আটক আড়াইশ, গ্রেফতার ৭৩

লকডাউনে রাজধানীজুড়ে আটক আড়াইশ, গ্রেফতার ৭৩

Sharing is caring!

অনলাইন ডেক্স; করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত ‘কঠোর লকডাউনে’ জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ায় রাজধানীজুড়ে ২৪৯ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তাদের মধ্যে ৭৩ জনকে নিয়মিত মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার (১ জুলাই) দুপুর ২টা পর্যন্ত ঢাকার সব থানা এলাকায় পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।

ডিএমপি সূত্র জানায়, ডিএমপির আট বিভাগে পরিচালিত অভিযানে সর্বমোট ২৪৯ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। ৭৩ জনকে নিয়মিত মামলায় গ্রেফতার করা হয়েছে।

এছাড়া ৫৬ জনকে সর্বমোট ৬ হাজার ২০৭ টাকা জরিমানা করা হয়েছে, একই সময় ১০ দোকানকে ৩৪ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।

রাজধানীজুড়ে ২২ টি গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হয়, আর জরিমানা করা হয় ২ লাখ ৯৭ হাজার ১০০ টাকা। এছাড়া ৪৬ টি যানবাহন রেকারিং করা হয় আর জব্দ করা হয় ৬ টি গাড়ি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD