বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের জন্য ৬ কোটি টাকা বরাদ্দ

শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের জন্য ৬ কোটি টাকা বরাদ্দ

Sharing is caring!

অনলাইন ডেক্স: চলতি ২০২০-২১ অর্থবছরের সংশোধিত পরিচালন বাজেটে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ অনুদান থেকে পাঁচ কোটি ৯৯ লাখ ৯৭ হাজার টাকা আর্থিক অনুদান বিতরণের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল ‘নগদ’ এর পক্ষে থার্ড ওয়েব টেকনোলজি লিমিটেডের মাধ্যমে বিতরণের নির্দেশনা দিয়ে বুধবার (৩০ জুন) আদেশ জারি করা হয়েছে।

এতে বলা হয়, কোনো শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের নামে যদি দুইবার মঞ্জুরি হয়ে থাকে তাহলে একটি মঞ্জুরির বিপরীতে টাকা বিতরণ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দকৃত অর্থ মনোনীত শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব নম্বরে পাঠাতে হবে।

এক লাখ টাকা করে ১২০টি শিক্ষা প্রতিষ্ঠান, ৩০ হাজার করে ২০০ জন শিক্ষক-কর্মচারী, আট হাজার টাকা করে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ১ হাজার ৮৩৮ জন, আট হাজার টাকা করে নবম থেকে দশম শ্রেণির ১৩১২ জন, নয় হাজার টাকা করে একাদশ ও দ্বাদশ শ্রেণির ৯৩৩ জন এবং ১০ হাজার টাকা করে স্নাতক ও তদূর্ধ্ব শ্রেণির ৮৪০ জন শিক্ষার্থীকে বরাদ্দ দেওয়া হয়েছে।

বরাদ্দপ্রাপ্তদের তালিকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD