মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
র‌্যাবের-৮ হাতে ডাকাত দলের সক্রিয় ১ জন সদস্য দেশীয় অস্ত্রসহ গ্রেফতার!

র‌্যাবের-৮ হাতে ডাকাত দলের সক্রিয় ১ জন সদস্য দেশীয় অস্ত্রসহ গ্রেফতার!

Sharing is caring!

হেলাল আহম্নেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই ডাকাত, সন্ত্রাসী চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও প্রতারকচক্রসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরণের অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।

র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ২৮শে জুন ২১ইং তারিখ আনুমানিক ২২:৩৫ ঘটিকায় ডাকাত দলের সদস্যদের গ্রেফতারে একটি অভিযান পরিচালনা করেন।এসময় অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৯:২৫ ঘটিাকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরগুনা জেলার পাথরঘাটা থানাধীন রুহিতা সাকিনস্থ দোতলা রুহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে পাকা রাস্তার উপর কতিপয় লোক দেশীয় অস্ত্র-স্বস্ত্র নিয়ে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে। প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার জনাব মোঃ শহিদুল ইসলাম, (এস), পিসিজিএমএস, বিএন এর নের্তৃত্বে আনুমানিক ২২:৩৫ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১ জন ব্যক্তিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর নাম হলো মোঃ নাসির বিশ্বাস (২৮), পিতা-মৃত সিদ্দিক বিশ্বাস, সাং-চরদুয়ানী, ০২ নং ওয়ার্ড, থানা-পাথরঘাটা, জেলা-বরগুনা। আসামীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে স্বীকার করে পেশায় একজন জেলে হলেও ডাকাতি করাই তার প্রকৃত পেশা। উক্ত আসামীর নিকট হতে ডাকাতি কাজে ব্যবহৃত বড় লোহার ছুরি-১ টি, লোহার পাইপ-৮ টি, লোহার পাত ৪ টি, লোহার বক্স পাইপ-৯ টি এবং লোহার স্প্রীং-৯ টি, ১ টি মোবাইল এবং ১ সীম উদ্ধার করা হয়। ধৃত আসামী এলাকায় দীর্ঘ দিন যাবত ডাকাতি করে আসিতেছে।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে বরগুনা জেলার পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে বরগুনা জেলার পাথরঘাটা থানায় একটি মামলা দায়ের করে।

এ বিষয় পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার মো,শহীদুল ইসলাম জানান,  ভবিষ্যতে র‌্যাব-৮ এর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে প্রতি নিয়ত,এমনটাই ব্যক্ত করেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD