মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
বরিশালে ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ২০৮ উপসর্গসহ মৃত্যু ৯

বরিশালে ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ২০৮ উপসর্গসহ মৃত্যু ৯

Sharing is caring!

বরিশাল বিভাগে প্রতিনিয়ত বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। সর্বোশেষ বিগত ২৪ ঘন্টায় গোটা বরিশাল বিভাগে নতুন করে ২০৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এর আগের দিন ২৪ ঘন্টায় মোট আক্রান্তের সংখ্যা ছিলো ১৯৩।আর সর্বোশেষ আক্রান্তের সংখ্যা নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ৬০০ জন। এছাড়া একই সময়ে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৭ জনের এবং পটুয়াখালী ও বরগুনা জেলায় করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে।

যা নিয়ে গোটা বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩০৫ জনে গিয়ে দাড়িয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস জানান, মোট আক্রান্ত ১৭ হাজার ৬০০ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ২৭ জন। আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন শনাক্ত ৮৫ জন নিয়ে মোট ৭ হাজার ৭৯৩ জন, পটুয়াখালী জেলায় নতুন ৯ জন নিয়ে মোট ২৪৬৫ জন, ভোলা জেলায় নতুন ৫ জন সহ মোট ২০৫২ জন, পিরোজপুর জেলায় নতুন ৫৩ জন নিয়ে মোট ২১৯৫ জন, বরগুনা জেলায় নতুন ৩ জন নি‌য়ে মোট আক্রান্ত ১৪১৩ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ৫৩ জন শনাক্ত হওয়ায় মোট সংখ্যা দাড়িয়েছে ১৬৮২ জন।

এদিকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানাগেছে, গত ২৪ ঘন্টায় শুধুমাত্র বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৭ জনের এবং করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে।যা নিয়ে শুধুমাত্র শেবাচিম হাসপাতালেই করোনায় আক্রান্ত হয়ে ২০৬ জন এবং আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৫২৭ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৫২৭ জনের মধ্যে ৩১ জনের কোভিড টেষ্টের রিপোর্ট এখনো হাতে পাওয়া যায়নি। বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানিয়েছেন, বিগত ২৪ ঘন্টায় (বুধবার) সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ২৮ জন ও করোনা ওয়ার্ডে ৫ জন ভর্তি হয়েছেন। উপসর্গ নিয়ে আইসোলেশনে ভর্তি সাতজ‌ন মৃত্যুবরণ করেন।

করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ১৪২ জন রোগী চিকিৎসাধীন আছেন। যাদের মধ্যে ৩৩ জনের করোনা পজেটিভ এবং ১০৯ জন আইসোলেশনে রয়েছে। আরটি পিসিআর ল্যাবে মোট ১৯০ জন করোনা পরীক্ষা করান। যারমধ্যে ৪৫.২৬ শতাংশ পজেটিভ শনাক্তের হার। প্রসঙ্গত, বরিশাল বিভাগে সর্বপ্রথম ২০২০ সালের ৯ মার্চ পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। তবে শনাক্ত ও মৃত্যুর হাড়ে সবার শীর্ষে রয়েছে বরিশাল জেলা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD