মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
বরিশালে করোনায় ৭ জনের মৃত্যু , বেড়েছে শনাক্তের হার

বরিশালে করোনায় ৭ জনের মৃত্যু , বেড়েছে শনাক্তের হার

Sharing is caring!

বরিশালে প্রতিদিনই বাড়ছে করোনা শনাক্তের হার। করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় এক দিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ৫৪৪ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৯৩ জনের। এতে বিভাগে শনাক্তের হার ৩৬ দশমিক ৪৭ শতাংশ। এর আগের সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৬৭ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ১৮১ জনের।

গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৭ জন। এর আগের (সোমবার) ২৪ ঘন্টায় মারাযান ৮ জন। গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ৭ জনের মধ্যে ৫ জন উপসর্গ নিয়ে এবং দুজন করোনা পজিটিভ রোগী। এদেরমধ্যে ৬ জনই মারা যান বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ও আইসোলেসনে। এনিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩০৩ জনে।

আর কেবল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে আইসোলেশনে উপসর্গ নিয়ে মারা গেছেন ৫২০ জন। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগের ৬ জেলায় করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন ১৯৩ জন। এর মধ্যে বরিশাল জেলায় শনাক্ত ৬৭ জন নিয়ে মোট ৭ হাজার ৭০৮ জন, পটুয়াখালী জেলায় নতুন ২০ জন নিয়ে মোট ২ হাজার ৪৫৬ জন, ভোলা জেলায় নতুন ১০ জনসহ মোট হাজার ৪৭ জন, পিরোজপুর জেলায় নতুন ৬৩ জন নিয়ে মোট ২ হাজার ১৪২ জন, বরগুনা জেলায় নতুন ১৫ জন নিয়ে মোট আক্রান্ত ১ হাজার ৪১০ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ১৮ জন শনাক্ত হওয়ায় মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬২৯ জন।

এ নিয়ে এ বিভাগে নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ৩৯২ জন। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ ম-ল বলেন, ‘গত ১২ দিন ধরে বিভাগে সংক্রমণ পরিস্থিতি অবনতি হচ্ছে। পিরোজপুরে ডেলটা ধরন শনাক্ত হওয়ার পর থেকেই সংক্রমণ বাড়ার আশঙ্কা ছিল। এ নিয়ে আমাদের উদ্বেগের কথা সংশ্লিষ্ট প্রশাসনকে জানানো হয়েছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD