রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
সাংবাদিক অপূর্বর পাশে পুলিশ, সাংবাদিক, সুধী সমাজ

সাংবাদিক অপূর্বর পাশে পুলিশ, সাংবাদিক, সুধী সমাজ

Sharing is caring!

 

ক্রাইমসিন ডেক্সঃ  ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার অপূর্ব অপু খুলনায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন গত বৃহস্পতিবার। তার মাথায় চারটা সেলাই ও বুকের ওপর বামপাশের কলারবোনের হাড় ভেঙেছে। প্রথমে খুলনা পরে গতকাল রোববার বরিশাল রাহাত আনোয়ার হাসপাতালে অপুকে ভর্তি করানো হয়েছে। সেখানে অর্থোপেডিক্সর ডা সুদীপ হালদার ও নিউরোর ডা অমিতাভ সরকারের তত্বাবধানে আছেন সাংবাদিক অপূর্ব অপু। মঙ্গলবার হাসপাতালে অপুকে দেখতে যান বরিশাল বিভাগের সর্বোচ্চ পুলিশ কর্মকর্তা রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান। সাথে ছিলেন বরিশালের এসপি মারুফ হোসেন, অতিরিক্ত এসপি শাহাজাহান মিঞা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, সংবাদ পত্র প্রকাশনা পরিষদের সম্পাদক ও প্রেসক্লাবের সহ সভাপতি এসএম জাকির, সাংবাদিক ইউনিয়নে সভাপতি সাইফুর রহমান মিরণ, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিষ্ট এসোসিয়েশনের সহসভাপতি রাহাত খান, নাসিমুল হকসহ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচাক শারমিন আনোয়ার। এসময় তারা অপূর্বর রোগ মুক্তি কামনা করে শারীরিক সার্বিক খোঁজ খবর নেন ও কর্তব্যরত ডাক্তারের সাথে কথা বলেন। এর আগে সেখানে বরিশালের সিনিয়র সাংবাদিকবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের নেতারাও দেখতে যান অপুকে। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সকালে অপূর্ব অপুর বড় ফুপু বাধর্ক্যজনিত রোগে খুলনায় নিজ বাসভবেন মারা যান। তাকে দেখতেই মোটরসাইকেলে বরিশাল থেকে খুলনা গিয়েছিলেন অপু। পরে বাগেরহাটের কাটাতলিতে সড়ক দুর্ঘটনার শীকার হন অপু। স্থানীয়দের সহায়তায় তাকে প্রথমে সেখানকার স্বাস্থ্য কমপ্লেক্স পরে খুলনার একটি প্রাইভেট হাসপাতালে এবং দুদিন পরে বরিশালে আনা হয় গত রোববার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD