মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
বরিশালে গত ২৪ ঘণ্টায় নতুন করোনায় শনাক্ত ৭৪

বরিশালে গত ২৪ ঘণ্টায় নতুন করোনায় শনাক্ত ৭৪

Sharing is caring!

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৮৬৮ জনে।

এ সময়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, মোট আক্রান্ত ১৬ হাজার ৮৬৮ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ হাজার ৭৯৫ জন।

এ পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৯৮ জন বলে জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তর।

আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন শনাক্ত ১৩ জন নিয়ে ৭ হাজার ৫১৫ জন, পটুয়াখালী জেলায় নতুন আক্রান্ত না থাকায় ২ হাজার ৪১৯ জন, ভোলা জেলায় নতুন ২ জনসহ ২ হাজার ১৮ জন, পিরোজপুর জেলায় নতুন ২৬ জন নিয়ে ২ হাজার ২ জন, বরগুনা জেলায় নতুন ৭ জন নিয়ে আক্রান্ত ১ হাজার ৩৬০ জন ও ঝালকাঠি জেলায় নতুন ২৬ জন শনাক্ত হওয়ায় সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৫৪ জনে।

এদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিচালকের তথ্য সংরক্ষক জে খান স্বপন জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় শনিবার (২৬ জুন) সকাল পর্যন্ত শেবাচিমের করোনা আইসোলেশন ওয়ার্ডে ১৮ জন ভর্তি হয়েছেন। উপসর্গ নিয়ে আইসোলেশনে ভর্তি তিনজনের মৃত্যু হয়েছে। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ৯৫ জন রোগী চিকিৎসাধীন। যাদের মধ্যে ২১ জনের করোনা পজিটিভ ও ৭৪ জন আইসোলেশনে রয়েছেন। আরটি পিসিআর ল্যাবে ১৮৮ জন করোনা পরীক্ষা করান। যার মধ্যে ৩২.৯৭ শতাংশ পজিটিভ শনাক্তের হার।

বরিশাল বিভাগে সর্বপ্রথম ২০২০ সালের ৯ মার্চ পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD