শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চলমান সকল পরীক্ষা স্থগিত ঘোষণা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চলমান সকল পরীক্ষা স্থগিত ঘোষণা

Sharing is caring!

অনলাইন ডেক্স; কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের চলমান সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ শনিবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয়ের ৬২ তম একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে বৃহস্পতিবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পরীক্ষা কমিটি বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় সশরীরে চলমান সকল ধরণের পরীক্ষা স্থগিত করার সুপারিশ করেছিলো।

পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের। তিনি বলেন, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক বিশ্ববিদ্যালয়ে চলমান সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে করোনা পরিস্থিতির উন্নতি হলে স্থগিত পরীক্ষা আবারও শুরু হবে।

এদিকে যে শিক্ষার্থীরা কুমিল্লার বাইরে থেকে পরীক্ষা দিতে এসেছিল তাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাস বিভাগীয় শহর পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে বলেও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, চলতি মাসের ১৩ জুন থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে করোনার কারণে স্থগিত পরীক্ষাগুলো সশরীরে নেওয়া শুরু হয়েছিলো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD