শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
বরিশালে নানা আয়োজনে আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বরিশালে নানা আয়োজনে আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Sharing is caring!

বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচীর মাধ্যমে উদ্যাপন করেছে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ। প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম প্রহরে সূর্যোদয়ের সাথে সাথে নগরীর সোহেল চত্ত¡র জেলা ও মহানগর আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সকাল ৬টায় স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে ফুল দিয়ে বিন¤্র শ্রদ্ধা জানান, বরিশাল সিটিকর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, বরিশাল মহানগর আওয়ামীলীগ সভাপতি এডভোকেট একেএম জাহাঙ্গির। এ ছাড়াও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, বরিশাল জেলা ও মহানগর আওয়ামীলীগ, শ্রমিক লীগ,যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ সহ নগরীর বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামীলীগের ওয়ার্ড সভাপতি,সাধারণ সম্পাদকবৃন্দ।
এরপূর্বে গতকাল রাত ১২ টা ১ মিনিটে আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এছাড়ও ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে আজ বিকালে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD