রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পশ্চিম ইছাকাঠি সড়কটি এখন গলার কাটাঁ

পশ্চিম ইছাকাঠি সড়কটি এখন গলার কাটাঁ

Sharing is caring!

নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর ২৯নং ওয়ার্ড আনসার ভিডিপি কার্যালয় সংলগ্ন পশ্চিম ইছাকাঠী ভূইয়া সড়কটি যেন দিনদিন জলাবদ্বতায় তলিয়ে গিয়ে নদী কিংবা সাগরে রুপ নিচ্ছে।

যাতে করে একদিকে যেমন পথচারীদের চলাচলে সমস্যা হচ্ছে, অপরদিকে পানিবাহীত রোগ ছড়ানোর আশংকা দিন দিন বৃদ্বি পাচ্ছে। স্থানীয়রা বলছেন, ভূইয়া সড়কের সাথে প্রায় ১০/১২ টি শাখা সড়ক রয়েছে। যেখানে কম করে হলেও এই শাখা সড়কের পাশে প্রায় ৫শতাদিক পরিবার খুবই দূর্ভোগ নিয়ে বসবাস করে যাচ্ছে। তারা (স্থানীয় বাসীন্দারা) জানিয়েছেন, এই জলাবদ্বতার অন্যতম কারন হচ্ছে এই এলাকায় প্রধান সড়ক ও শাখা সড়ক কোনটিতেই ড্রেনেজ ব্যাবস্থা নেই। এই এলাকাটি কিছুটা ডালু জায়গায় হওয়ায় কাশীপুর বাজার থেকে শুরু করে কাশীপুর হাইস্কুল পর্যন্ত যত বৃস্টির পানি সব এখানে আসে। স্থানীয় বাসীন্দা মাহবুবুর রহমান জানিয়েছেন একটু বৃস্টিতেই তলিয়ে যায় ব্যাস্ততম এই সড়কটি। আমরা ” পশ্চিম ইছাকাঠী উন্নয়ন কমিটি” নামের একটি সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ও এলাকাবাসীর ব্যাক্তিগত অর্থায়নে সড়ক থেকে পানি নিষ্কাশনের জন্য বিকল্প হিসেবে প্রায় লক্ষাধিক টাকার পাইপ কেনা হয়েছে। কিন্তু তাতোও কাজ হয়কিনা সন্দেহ ! অতিদ্রুত ওয়ার্ডের কাউন্সিলরের মাধ্যমে বিসিসি মেয়র সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহর দৃস্টি কামনা করেন এলাকাবাসী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD