বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
ডিবি কার্যালয়ে পরীমনি

ডিবি কার্যালয়ে পরীমনি

Sharing is caring!

ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনিকে রাজধানীর মিন্টো রোডের গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে কথা বলার জন্য ডাকা হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) বিকেল ৪টার দিকে তিনি ডিবি কার্যালয়ে পৌঁছেন।

এর আগে বেলা সাড়ে ৩টায় বনানীর বাসা থেকে বের হন পরীমনি। এ সময় তার সঙ্গে ছিলেন চয়নিকা চৌধুরী ও পরীর কস্টিউম ডিজাইনার জিমি।পরীমনি ডিবি কার্যালয়ে যাওয়া প্রসঙ্গে জাগো নিউজকে বলেন, ‘মামলার বাদী হিসেবে আমাকে ডাকা হয়েছে। পুলিশ আমার বক্তব্য শুনতে চায়।’
ডিবির গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মশিউর রহমানও পরিমনিকে ডিবিতে ডাকার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মামলার বাদী হিসেবে পরীমনিকে ডাকা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা তার বক্তব্য শুনবেন। এছাড়া মামলার আসামিদের জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পাওয়া গেছে সে বিষয় নিয়েও পরীমনির সঙ্গে কথা বলা হবে।’এদিকে গত রোববার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ করেন এই অভিনেত্রী। এসময় স্ট্যাটাসে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে তার সহায়তা চেয়েছেন।
সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সাভার থানায় একটি মামলা হয়। গতকাল গ্রেফতার হন মূল অভিযুক্ত নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমিসহ পাঁচজন। ওই সময় গ্রেফতারদের কাছ থেকে মাদক উদ্ধার করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD