মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
পটুয়াখালীর বাউফলে সিন্ডিকেট ইজারাদার  বিশ লক্ষটাকা আত্মসাৎ, ইউ,এন,ওর মামলা দায়ের।

পটুয়াখালীর বাউফলে সিন্ডিকেট ইজারাদার  বিশ লক্ষটাকা আত্মসাৎ, ইউ,এন,ওর মামলা দায়ের।

Sharing is caring!

পটুয়াখালীর বাউফলে সিন্ডিকেট ইজারাদার
বিশ লক্ষটাকা আত্মসাৎ, ইউ,এন,ওর মামলা দায়ের
মু,হেলাল আহম্মেদ(রিপন)
পটুয়াখালী জেলা  প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে শক্তিশালী সিন্ডিকেট বাহীনি কৌশল অবলম্বন করে সর্বোচ্চ করদাতা হিসাবে হাটবাজার ইজারা নিয়ে নির্ধারিত সময়ে টাকা পরিশোধ না করে সরকারের প্রায় ২০লাখ টাকা আত্মসাৎ করেছেন  ৮ জন ইজারাদার।
জানাযায়,ওই আত্মসাৎকৃত টাকা আদায় করতে পাবলিক ডিমান্ড রিকভারি (পিআরডি অ্যাক্ট), ১৯১৩ এর ৪ ধারায় মামলা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলা পরিষদের আওতাধীন গত বাংলা সনে উপজেলার কনকদিয়া, কেশবপুর, বগা, নওমালা, বাউফল সদর ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন হাটবাজার ইজারা নেন ৮ ঠিকাদার। নির্ধারিত সময়ে ইজারাদারেরা নির্ধারিত সময় সরকারের কোষাগারে টাকা জমা না দিয়ে ১৮লাখ ৩৯হাজার ৭শ ৪৫ টাকা আত্মাসৎ করেন ওই ঠিকাদারেরা।
এতে একাধিক বার নোটিশ করার পরেও টাকা দেননি ওই প্রভাবশালী ইজারাদারেরা। টাকা উত্তোলনে সকল চেষ্টায় ব্যর্থ হয়ে মামলা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
জানা যায়, কনকদিয়ার মো. সিদ্দিকুর রহমানের কাছে পাওনা ৫লাখ ৭৯ হাজার ৫শ’ টাকা, ওই ইউনিয়নের মিজানুর রহমানের (মিজান কাজী) কাছে ২লাখ ৪৩ হাজার, পৌরসভার বাবুল সিকদারের কাছে সাড়ে ৩ লাখ, নওমালার ইউনিয়নের মোহাম্মাদ উল্লাহ রাহাতের কাছে ৪ লাখ ৪১ হাজার, বাউফল সদর ইউনিয়নের মো. সোহরাব হোসেনের কাছে ১লাখ ২১ হাজার ৯শ’ ৭০ টাকা পাওনা রয়েছে।
এছাড়াও কেশবপুর ইউনিয়নের মো. মজিবুর রহমানের কাছে ৫৩ হাজার ৩শ ৭৫ টাকা, একই ইউনিয়নের জোড়া খুন মামলার আসামী মিলন রহমানের (রুবেল) কাছে ৯ হাজার, বগা ইউনিয়নের রহিম মৃধার কাছে ৪১ হাজার ৬শ টাকা পাওনা রয়েছে।
সরকারের টাকা আত্মসাতের বিষয়ে জানতে চাইলে মিজান কাজী বলেন, টাকা আত্মসাৎ করার প্রশ্নই আসে না। কয়েকদিনের মধ্যেই টাকা পরিশোধ করে দিবো। একই কথা বলেন বাবুল সিকদার।
এবিষয়ে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন বলেন, টাকা আদায়ের জন্য সাটিফিকেট মামলা দায়ের করা হয়েছে। থানা পুলিশ কর্মকর্তাকে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানাযায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD