রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
মুলাদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

মুলাদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

Sharing is caring!

ক্রাইমসিন ২৪: বরিশালের মুলাদী উপজেলায় নিখোঁজের ১৩ দিন পর গিয়াস উদ্দিন সরদার (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (০৭ জানুয়ারী) বিকেলে উপজেলার চর মহেষপুর গ্রাম থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত গিয়াস ওই এলাকার লালমিয়া সরদারের ছেলে।  গিয়াসের মামা মো. মহিসন বলেন, তিন বছর পূর্বে গিয়াস কোরিয়া থেকে দেশে আসে এবং মুলাদীতে শশুরের মার্বেলাস মাল্টিপারপাস কোম্পানিতে চাকরি শুরু করে।  কিছুদিন পরে সেখানে ঝামেলা দেখা দিলে গিয়াস চাকরি ছেড়ে ঢাকায় চাকরি নেন। পরে গিয়াস আবারো কোরিয়ায় যাওয়ার চিন্তা করে এবং টাকা জমা দিলে সম্প্রতি ভিসাও আসে।  এজন্য গিয়াস গত ২৫ ডিসেম্বর তার দুই সন্তান ও স্ত্রীসহ গ্রামের বাড়িতে আসে। ওইদিন সন্ধ্যায় সেলিমপুর এলাকার বাসিন্দা মোঃ আলাউদ্দিনের নেতৃত্বে ১০/১২ জন গিয়াসকে ধরে নিয়ে যায় এবং এরপর থেকে গিয়াস নিখোঁজ ছিল।  যে ঘটনায় গিয়াসের স্ত্রী বাদী হয়ে মুলাদী থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেন।  নিখোঁজের ১৩ দিন পর স্থানীয়রা তালুকদার বাড়ির পিছনের চরে গিয়াসের মরদেহ দেখে পুলিশে খবর দেয়।  গিয়াসকে হত্যার পর মরদেহটি ওই চরে ফেলে রাখা হয়েছে বলে অভিযোগ পরিবারের।  মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান জানান, গিয়াসের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।  মরদেহ দেখে মনে হচ্ছে কয়েকদিন পূর্বে তার মৃত্যু হয়।  মৃত্যুর কারন খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD