বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাপাড়ায় উপকূলীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মসূচীর ৩ দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণ।।

কলাপাড়ায় উপকূলীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মসূচীর ৩ দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণ।।

Sharing is caring!

(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় সিডিএসসি সদস্যদের দুর্যোগ ঝুঁকি ব্যাবস্থাপনা, আগাম ঘূর্ণিঝড় সংকেত,সমন্বয় ও নেতৃত্ব উন্নয়ন বিষয়ক ৩ দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়া উপজেলা রেড ক্রিসেন্ট সোসাইটির বাস্তবায়নে শনিবার বেলা ১১টায় মহিপুর ইউপির নিজামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলানায়তনে এ কর্মশালা আয়োজন করা হয়।

নিজামপুর সিডিএম সির সভাপতি মো. আনোয়ারুল হক লালুর সভাপতিত্ব এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র প্রোগ্রাম অফিসার-ঢাকা, মোঃ মহিউদ্দিন। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রকল্প কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, জেলা ইউ ডি আর টি সদস্য সৈয়দ সোয়াইব ইসলাম, নিজামপুর সি ডি এম সির সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন মহিপুর প্রেসক্লাব সভাপতি মো.মনিরুল ইসলাম সহ নিজামপুর সিডিএমসির সদস্যবৃন্দ।

নিজামপুর সিডিএমসির সাধারণ সম্পাদক মো.নাসির উদ্দিন জানান, সিডিএমসি সদস্যদের ঘূর্ণিঝড় ও দূর্যোগ ব্যাবস্থাপনায় সক্রিয় করে দক্ষ করে গড়ে তুলতে শনি থেকে সোমবার পর্যন্ত এ প্রশিক্ষণ কর্মশালা চলবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD