বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুয়াখালী শহীদ স্মৃতি পাঠাগারে জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরীকে বিদায় সংবর্ধনা।

পটুয়াখালী শহীদ স্মৃতি পাঠাগারে জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরীকে বিদায় সংবর্ধনা।

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মতিউল ইসলাম চৌধুরী এর বদলিজনিত বিদায় উপলক্ষে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহীদ স্মৃতি পাঠাগার মিলনায়তনে সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত ছিলেন শহীদ স্মৃতি পাঠাগারের সভাপতি রাধে শ্যাম দেবনাথ, দখিনা খেলাঘর আসর, রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, উদীচী পটুয়াখালী জেলা সংসদ ও দখিনা নাট্যমঞ্চ এর শিল্পীবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতেই বিদায়ী অতিথি কে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং উত্তরীয় পড়ানো হয়। পরবর্তীতে বিদায়ী অতিথির সম্মানে মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত ছিল পটুয়াখালী জেলার স্বনামধন্য সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দের বিভিন্ন উপস্থাপনা ।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বক্তাগণ জেলা প্রশাসকের সাথে বিভিন্ন স্মৃতি রোমন্থন করেন এবং পটুয়াখালী জেলায় দায়িত্ব পালনকালে সর্বদা সংস্কৃতিসেবীদের পাশে থাকায় জেলা প্রশাসকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী তার বক্তব্যে সুন্দর আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি সকলের প্রতি একটি সুন্দর সমাজ ও সুন্দর আগামীর প্রজন্ম গড়ার লক্ষ্যে সংস্কৃতি চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD