মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
বাকেরগঞ্জ উপজেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ সাইফুল হাসান বাদল।

বাকেরগঞ্জ উপজেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ সাইফুল হাসান বাদল।

Sharing is caring!

আজ ১০ জুন বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে স্বাস্থ্য বিভাগের আয়োজনে বাকেরগঞ্জ উপজেলা তবিরকাঠি কমিউনিটি ক্লিনিকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাইয়ে এই কর্মসূচীর শুভসূচনা করেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ সাইফুল হাসান বাদল।

এসময় উপস্থিত ছিলেন পরিচালক বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল ডাঃ বাসুদেব কুমার দাস, অতিরিক্ত ডিআইজি বরিশাল রেঞ্জ একেএম এহসান উল্লাহ, বিভাগীয় পরিচালক পরিবার পরিকল্পনা বরিশাল বিভাগ মোঃ আব্দুস সালাম, জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার, উপজেলা বির্বাহী অফিসার বাকেরগঞ্জ মাধবী রায়, সহকারী কমিশনার (ভূমি) বাকেরগঞ্জ তরিকুল ইসলামসহ বিভিন্ন অতিথিরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান। অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুকে রক্ষা করতে এই ভিটামিনের বিকল্প নেই। ভিটামিন এ ক্যাপসুল শিশুর জন্য সম্পূর্ণ নিরাপদ, তবে ভরা পেটে খাওয়া ভালো।

যদি কোন শিশু গত ৪ মাসের মধ্যে ভিটামিন এ ক্যাপসুল খেয়ে থাকে তাহলে তাকে এখন এ ক্যাপসুল খাওয়ানো যাবে না। উল্লেখ্য বরিশাল জেলার ১০ উপজেলায় ৩ লাখ ৬ হাজার ৪শ ৩৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে। পক্ষ কালব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষে গত ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত বরিশাল সদরসহ জেলার ১০ উপজেলার ৮৫টি ইউনিয়নের ২শ ৫৫টি ওয়ার্ডে ২ হাজার ৪০টি অস্থায়ী এবং প্রতিটি উপজেলায় একটি অতিরিক্ত টিকাদান কেন্দ্রসহ মোট ২ হাজার ৫০টি টিকাদান কেন্দ্র করা হয়েছে।

মোট ৪ হাজার ১শ জন স্বেচ্ছাসেবক টিকাদান কার্যক্রম বাস্তবায়ন করবে। এই সময়ে ১২ থেকে ৫৯ মাস বয়সের ২লাখ ৭৩ হাজার ৬শ ৩৬ জন শিশুকে ২ লাখ ওট ক্ষমতা সম্পন্ন ১টি করে ভিটামিন ‘এ’ ক্যাসুল এবং ৬ থেকে ১১ মাস বয়সের ৩২ হাজার ৮শ জন শিশুকে ১ লাখ ওট ক্ষমতাসম্পন্ন একটি করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি গ্রহন করা হয়েছে। জেলার মেহেন্দিগঞ্জ, হিজলা ও মুলাদী উপজেলার ২১টি ইউনিয়ন নদী প্রধান হওয়ায় ওইসব এলাকায় বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য কর্মীরা শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD