মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
ভোলার তজুমুদ্দিনে হাইব্রিডের হাতে আওয়ামীলীগ কর্মী আহত

ভোলার তজুমুদ্দিনে হাইব্রিডের হাতে আওয়ামীলীগ কর্মী আহত

Sharing is caring!

বিশেষ প্রতিনিধি: ভোলার তজুমদ্দিন উপজেলায় দিনে দিনে হাইব্রিড আওয়ামীলীগের উৎপাত বেড়েই চলেছে। এদের সাম্প্রতিক কর্মকাণ্ডে অতিষ্ঠ তজুমদ্দিন উপজেলার নিবেদিত আওয়ামীলীগ সহ সাধারণ মানুষ। ৪ঠা জুন দিবাগত রাত ১০.৩০ মিনিটে তজুমদ্দিন বাজারে জনাব মোঃ ফজলু মিয়ার মুরগীর দোকানে সামান্য কথা কাটাকাটির জের ধরে মারাত্মক জখমের মত ঘটনা ঘটে। এক্ষেত্রে ভিক্টিম ছিলেন তজুমদ্দিনের চাঁদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কাজীকান্দির আব্দুল মতিন মিয়ার ছেলে মোঃ সোহাগ। যে কিনা ওই সময় মুরগী কিনতে ফজলুর দোকানে গিয়েছিল। তখন ওই সময় উপস্থিত ছিলেন চার দলীয় জোট সরকারের আমলের সন্ত্রাস ও চাঁদাবাজ তজুমদ্দিন পলি ডিজিটাল স্টুডিওর কর্ণধার জনাব মোঃ আলমগীর ও তার ছেলে মোঃ শাওন। যে কিনা বর্তমানে ক্ষমতাসীন আওয়ামীলীগে গত দুই থেকে তিন বছর আগে যোগদান করেন। সোহাগের সাথে সামান্য মুরগীর রাখা নিয়ে সামান্য কথা কাটাকাটিতে ধারালো অস্র ধারা দিয়ে সোহাগের মাথায় আঘাত করেন জনাব আলমগীর। পরে তাকে স্থানীয় উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

এখন পর্যন্ত থানায় কোন মামলা বা সাধারণ ডায়েরি করা হয়নি।তবে পবিরারের পক্ষহতে ভিক্টিমের পরিবারের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন,তারা আর্থিকভাবে তুলনামূলক অসচ্ছল হওয়ায় তারা খুব আতঙ্কের মধ্যে আছেন। উল্টো জনাব আলমগীর নাকি তাদেরকে হুমকি দিচ্ছেন যদি তাদের নামে কোন মামলা বা সাধারণ ডায়েরি করা হয়,তাহলে আলমগীর মিয়া ভিক্টিমদের নারী নির্যাতন সহ বিভিন্ন সাজানো মামলায় ফাসিয়ে দেবেন।

এ ব্যাপারে স্থানীয় তৃণমূল আওয়ামীলীগের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। তাদের মতে দলে নতুন যোগদান বা যোগদেওয়া লোকদের ক্ষেত্রে দলের আরও সতর্ক হওয়া উচিত। না হলে তারা মনে করেন দল মারাত্মক হুমকির দিকে এগিয়ে যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD