মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
কলাপাড়ায় ক্যান্সার আক্রান্ত জাহানারাকে বাঁচাতে অসহায় পরিবারের আবেদন

কলাপাড়ায় ক্যান্সার আক্রান্ত জাহানারাকে বাঁচাতে অসহায় পরিবারের আবেদন

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নীলগঞ্জ আবাসনের দিনমজুরি শ্রমিক মো. জব্বার আকনের স্ত্রী ক্যান্সার আক্রান্ত মােসা. জাহানারা বেগম। গত ১৬ মাস যাবত তিনি মরনব্যাধী ক্যান্সার রোগে আক্রান্ত। স্বামী জব্বার ও তাদের একমাত্র ছেলে সাগর মানুষের দ্বারে দ্বারে ঘুরে অর্থ উঠিয়ে ঢাকা মেডিকেলে থেকে অপারেশন করে বাড়ি নিয়ে আসেন।

এতদিন বাড়িতেই তার চিকিৎসা চলছিল। হটাৎ করে গত সপ্তাহে তাঁর অবস্থা আশঙ্কাজনক হয়ে যায়। খাওয়া-দাওয়া বন্ধ হওয়ায় তার পরিবারের লোকজন ডাক্তারের সাথে যোগাযোগ করে সোমবার তাকে ঢাকা নিয়ে যাওয়া হয়। এবং মঙ্গলবার (১ জুন) ঢাকা ইসলামী ব্যাংক হাসপাতালে তাকে ভর্তি করেন।

বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছে। তার চিকিৎসার জন্য ব্যাপক অর্থ প্রয়ােজন। অর্থ ছাড়া বন্ধ রয়েছে তার সকল চিকিৎসা। এমন অবস্থায় ক্যান্সার আক্রান্ত মােসাঃ জাহানারা বেগমকে বাঁচাতে দিশেহারা হয়ে পড়েছে অসহায় পরিবারটি। তাই সামাজিক যোগাযোগের মাধ্যমে সকলের সহযোগিতা চেয়েছেন তার স্বামী শ্রমিক মো.জব্বার। তাদের ছেলে মো. সাগর হাউমাউ করে কেঁদে সাংবাদিকদের বলেন, স্যার আমার মা’কে বাঁচান, টাকার জন্য চিকিৎসা করাতে পারছিনা, হাতে ধরি, পায়ে ধরি আপনারা সহযোগিতা করুন মা’কে বাঁচাতে। জাহানারার স্বামী মো. জব্বার সাংবাদিকদের বলেন, আপনাদের সামান্য অর্থেই পারে তার জীবন বাঁচাতে এবং এই পরিবারের মুখে হাসি ফোটাতে। তাই মানবতার দৃষ্টিতে নিজ অবস্থান থেকে তার পাশে দাঁড়ানোর অনুরোধ জানান তিনি। তিনি আরও জানান আমার সাথে প্রয়োজনে যোগাযোগ করার মোবাইল নম্বর -০১৭৩৯৬২১৬৩১।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD