মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
কলাপাড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মাদ্রাসা কর্মচারীর মৃত্যু।

কলাপাড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মাদ্রাসা কর্মচারীর মৃত্যু।

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে দৌলতপুর মাদ্রাসার কর্মচারী মো. আরিফ বিল্লাহ মুন্সীর (৩০) মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের দৌলতপুর গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

তিনি ওই গ্রামের মৌলভী আবু তাহের মুন্সির একমাত্র ছেলে। তিনি নীলগঞ্জ ইউপির ছাত্র হিজবুল্লাহ’র সভাপতি ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় মো. আরিফ বিল্লাহ নিজ বাড়ির মটর দিয়ে পানি উঠাতে গিয়ে বিদ্যুৎ পিষ্ট হয়।

স্থানীয়রা উদ্ধার করে তাকে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়টি নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড. নাসির মাহমুদ সাংবাদিকদের এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, কলাপাড়া উপজেলা ছাত্র হিজবুল্লাহ, যুব হিজবুল্লাহ এবং ঈমাম-মুয়াজ্জিন সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD