মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
ভোলার উত্তর দিঘলদীতে পূর্ব শত্রুতার জেরধরে দোকানপাটে ভাংচুর অর্থসহ মালামাল লুট আহত-১

ভোলার উত্তর দিঘলদীতে পূর্ব শত্রুতার জেরধরে দোকানপাটে ভাংচুর অর্থসহ মালামাল লুট আহত-১

Sharing is caring!

বিশেষ প্রতিনিধি: ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে দোকানপাটে হামলা, ভাংচুর ও নগদ টাকাসহ দোকানের মালামাল লুটপাটের ঘটনা ঘটেছে। এতে দোকানদার গুরুতর আহত। স্থানীয়রা জানান, রবিবার (৩০ মে) বেলা ১১ টার দিকে উত্তর দিঘলদী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের গজারিয়া গ্রামের গজারিয়া বাজারে মাইনউদ্দিন স্টোরে ঘটনাটি ঘটেছে।

এতে দোকানের মালিক মাইনউদ্দিন (৩৪) গুরুতর আহত হয়।আমার তাকে আহত অবস্থায় ভোলা সদর হাসপাতালে পাঠাই। আহত মাইনউদ্দিন জানান, রবিবার সকালে আমি দোকানের কাজে ব্যস্ত ছিলাম হাঠাৎ সিরাজ তালুকদারের ছেলে সুমনের নেতৃত্বে সোহাগ, আল-আমিন,জাবেদ, জাহিদসহ প্রায় ১০/১৫ জন আমার উপর হামলা চালায় এবং দোকানপাট ভাংচুর ,নগদ টাকাসহ দোকানের মালামাল লুট করে।পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আমি বিষয়টি ২নং ওয়ার্ডে মেম্বার কে জানিয়েছি। এ বিষয়ে স্থানীয় ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ফকরুল ইসলাম জামাল বলেন, গত শনিবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিরাজ তালুকদার ও মহিউদ্দিন এর মধ্যে ঝগড়া হয় আমি বিষয়টি সমাধান করে তাদের মধ্যে মিলমিশ করে দেই।

কিন্তু মহিউদ্দিন এর উপর হামলা দোকানপাটে ভাংচুর ও নগদ টাকাসহ দোকানের মালামাল লুটপাটের বিষয়টি অমানবিক। আমি এই বিষয়টি চেয়ারম্যান মহোদয় ও ভোলা সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল কে জানিয়েছি। তারা ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন। অভিযুক্ত সুমন হামলার কথা শিকার করে বলেন, আমি ন্যায বিচার পাইনি তাই এমনটি হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াথীন সূত্র রয়েছে বলে জানা গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD