মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
ইয়াস ক্ষতিগ্রস্ত কুয়াকাটা এবং নিজামপুর বাঁধ পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব।।

ইয়াস ক্ষতিগ্রস্ত কুয়াকাটা এবং নিজামপুর বাঁধ পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব।।

Sharing is caring!

প্রতিনিধি কলাপাড়া (পটুয়াখালী): ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এ ক্ষতিগ্রস্ত পটুয়াখালী জেলাধীন কলাপাড়া উপজেলার কুয়াকাটা সমুদ্র সৈকত ও সৈকত সংলগ্ন বেড়িবাঁধ সরজমিনে পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।

সোমবার বিকেলে তিনি স্থানীয় জনগণ ও সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নির্দেশ প্রদান করেন। পরবর্তীতে তিনি কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের আন্ধার মানিক নদীর তীরবর্তী গ্রাম নিজামপুরের ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করেন। এসময় গ্রামবাসী তার কাছে ক্ষতিগ্রস্ত বাঁধ দ্রুত সংস্কার এবং এই সমস্যার একটি টেকসই সমাধানের জোর দাবি জানান। ততপ্রেক্ষিতে তিনি পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারের জন্য একটি রিহেবিলিটেশন প্রকল্প গ্রহণের নির্দেশ দেন।

ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন মোঃ মতিউল ইসলাম চৌধুরী, জেলা প্রশাসক, পটুয়াখালী; মোঃ নুরুল ইসলাম সরকার, প্রধান প্রকৌশলী, দক্ষিণাঞ্চল, বাপাউবো, বরিশাল; এস এম রাকিবুল আহসান, চেয়ারম্যান, কলাপাড়া উপজেলা পরিষদ; আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কলাপাড়া; মো: আনোয়ার হাওলাদার, মেয়র, কুয়াকাটা পৌরসভা; মজিবুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, পটুয়াখালী পানি উন্নয়ন সার্কেল, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, পটুয়াখালী; মোঃ হালিম সালেহী, নির্বাহী প্রকৌশলী, পটুয়াখালী পানি উন্নয়ন বিভাগ, বাপাউবো; জগৎবন্ধু মন্ডল, সহকারী কমিশনার (ভূমি), কলাপাড়া; শাহিনা পারভীন সীমা, মহিলা ভাইস চেয়ারম্যান, কলাপাড়া উপজেলা পরিষদ; সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD