মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বরিশালে সাড়ে তিন বছরের শিশু কন্যা অপহরন

বরিশালে সাড়ে তিন বছরের শিশু কন্যা অপহরন

Sharing is caring!

ক্রাইমসিন ২৪: বরিশাল নগরের ২০নম্বর ওয়ার্ডস্থ কলেজ রো নতুন মসজিদ সংলগ্ন এলাকা থেকে সাড়ে ৩ বছরের এক শিশু কন্যা অপহরনের অভিযোগ পাওয়া গেছে। অপহৃত শিশু দীপা রানী (পুটি) বরিশাল ওই এলাকার ভাড়াটিয়া বাসিন্দা ও কাউনিয়া এলাকার একটি মিষ্টির দোকানের কর্মচারী বিনয় সমাদ্দারের মেয়ে। শিশুর বাবা বিনয় সমাদ্দার সাংবাদিকদের জানান, রোববার ০৬ জানুয়ারী) সকাল ১০টার দিকে শিশু কন্যা দীপা রানী ঘরের সামনেই খেলা করছিলো। এর কিছুক্ষন পরেই থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না।  সে সময় ধারনা করা হচ্ছিলো শিশুটি হারিয়ে গেছে, তাই আশপাশে খোজাখুজির পাশাপাশি মাইকিংও করা হয়ভ পরে দুপুরের দিকে একটি অপরিচিত নম্বর থেকে আমার (বিনয় সমাদ্দার) নম্বরে কল আসে। অপর প্রান্তে থাকা ব্যক্তির নিজের নাম পরিচয় গোপন রেখে মেয়েকে ফিরে পেতে ৪০ হাজার টাকা মুক্তিপন দাবী করে। তখন তার পরিচয় জানতে চাওয়া মাত্রই ফোনের সংযোগ কেটে দেয়। কিছু সময় বাদে দ্বিতীয় দফায় একই নম্বর থেকে পুনরায় ফোন আসে এবং মুক্তিপনের জন্য টাকা চাওয়া হয়, তবে কিভাবে টাকা পাঠাতে হবে বা কোথায় দিয়ে আসতে হবে তা না জানিয়েই ফোনের সংযোগ কেটে দেয়া হয়। তাৎক্ষনিকভাবে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়। এদিকে এ ঘটনা জানার পরে শিশুটিকে উদ্ধারে মাঠে নেমেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।  ঘটনাস্থল পরিদর্শন ও শিশুটির পরিবারের সাথে কথা বলেন বিএমপি’র উপ-পুলিশ কমিশনার (দক্ষিন) মোয়াজ্জেম হোসেন ভূঞা, কোতয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার মোঃ রাসেল, মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী পুলিশ কমিশনার নাছির উদ্দিন মল্লিকসহ উর্ধতন কর্মকর্তারা। শিশুটিকে উদ্ধারে জোড়ালো ভাবে পুলিশ টিম কাজ করছে বলে জানান, নগর পুলিশের মুখপাত্র ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি) নাসির উদ্দিন মল্লিক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD