মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
ঘূর্নিঝড় ইয়াস সিপিপি’র প্রস্তুতি,বরিশালে বৃদ্ধি পাচ্ছে নদীর পানি বৃদ্ধি

ঘূর্নিঝড় ইয়াস সিপিপি’র প্রস্তুতি,বরিশালে বৃদ্ধি পাচ্ছে নদীর পানি বৃদ্ধি

Sharing is caring!

ঘূর্নিঝড় “ইয়াস” মোকাবেলায় বরিশালে প্রস্তুতি গ্রহন করেছে ঘুর্ণিঝড় প্রস্তুতি কর্মসুচী সিপিপি। মঙ্গলবার (২৫ মে) বেলা ১১টায় নগরের কীর্তনখোলা নদী সংলগ্ন কার্যালয়ে স্বেচ্ছাসেবকদের নিয়ে মিটিং করেছে বরিশাল অঞ্চলের উপ-পরিচালক শাহাবুদ্দিন মিয়া।

তিনি জানান, বরিশাল অঞ্চলে ৩৩ হাজার ৪’শত সেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। সিগন্যাল ৪ হলে তারা পতাকা উত্তোলন ও মাইকিং করবে জনগণকে নিরাপদে যাবার জন্য। উপ-পরিচালক আরও জানান,ইতোমধ্যে ইয়াসের প্রভাবে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী ও গলাচিপা এলাকায় স্বাভাবিক জোয়ারের চেয়ে কয়েক ফিট পানি বৃদ্ধি পেয়েছে।

এদিকে পানি উন্নয়ন বোর্ডের তথ্যানুযায়ী, বেলা ১২ টার সর্বোশেষ হিসেব অনুযায়ী বরিশাল বিভাগের বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পেলেও বিপদসীমার ওপর দিয়ে বরগুনা ও পাথরঘাটায় বিশখালীসহ পটুয়াখালীর পায়রা, পিরোজপুরের কচা নদীর পানি প্রবাহিত হচ্ছে।

বরগুনাতে বিষখালী নদীর পানি ডেঞ্জার লেভেলের ৩৫ সেন্টিমিটার, বেতাগীতে ৮ সেন্টিমিটার ও পাথরঘাটাতে ৪৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া কচা নদীর পিরোজপুরের উমেদপুর পয়েন্টে বিপদসীমার ১০ সেন্টিমিটার, মির্জাগঞ্জে বুড়িশ্বর/পায়রা নদীর পানি ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে বরিশালের কীর্তনখোলা নদী সহ আশপাশ এলাকার সকল নদীর পানি স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা বেড়েছে। বরিশাল নগরসহ বেশি কিছু এলাকায় বৃষ্টি হলেও গুমোট আবহাওয়া বিরাজ করছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD