বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
বরিশালে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে সুফলভোগী প্রশিক্ষণ।

বরিশালে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে সুফলভোগী প্রশিক্ষণ।

Sharing is caring!

মাছ চাষে গড়বো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগান নিয়ে আজ ২৫ মে সকাল সাড়ে ১১ টায় মৎস্য অধিদপ্তর বরিশাল এর আয়োজনে প্রশিক্ষণ কেন্দ্র মৎস্য বীজ উৎপাদন খামার কাশিপুর বরিশালের সম্মেলন কক্ষে ২০২০-২১ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে সুফলভোগী দের মাঝে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা বরিশাল মোঃ আসাদুজ্জামান, উপ প্রকল্প পরিচালক কামরুল ইসলাম, সহকারী কমিশনার মারুফ দস্তগীর, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামত, মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাসসহ জেলেরা উপস্থিত ছিলেন। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা সভা প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার মা ইলিশ রক্ষায় আমাদের করনীয় বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় সচেতনতার পাশাপাশি ইলিশ ধরা থেকে বিরত থাকতে অনুরোধ করেন।

পরে প্রশিক্ষণ কেন্দ্র মৎস্য বীজ উৎপাদন খামার কাশিপুর এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD