মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
বরিশাল সদর আসনে মন্ত্রী পেল ৩২ বছর পর

বরিশাল সদর আসনে মন্ত্রী পেল ৩২ বছর পর

Sharing is caring!

শামীম আহমেদ (বিশেষ প্রতিবেদক): প্রায় ৩২ বছর পর বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। নতুন মন্ত্রীসভায় বরিশাল-৫ আসনের সাংসদ কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমকে পানিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন মন্ত্রীসভায় জাহিদ ফারুকসহ বরিশাল বিভাগ থেকে দুইজন নবনির্বাচিত সাংসদ স্থান পেয়েছেন। অন্যজন হলেন পিরোজপুর-১ আসন থেকে নির্বাচিত সাংসদ শ.ম রেজাউল করিম। এ দুজনই এবার প্রথমবার সাংসদ নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে শ.ম রেজাউল করিম পূর্ণমন্ত্রী হয়েছেন। তিনি গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।
তবে বরিশাল বিভাগের আওয়ামী লীগের অভিভাবকখ্যাত প্রবীণ নেতা সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, তোফায়েল আহম্মেদ, বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল হাসানাত আব্দুল্লাহ, সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজ, উপ-মন্ত্রী আব্দুল্লাহ আলম ইসলাম জ্যাকব, শরীক দলের সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, বরিশালের সন্তান সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এবার মন্ত্রী না পাওয়ায় হতাশ হয়েছেন গোটা দক্ষিণাঞ্চলবাসী।
দলীয় সূত্রে জানা যায়, প্রয়াত রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস বরিশাল সদর আসন থেকে ১৯৭৯ সালের সাধারণ নির্বাচনে সাংসদ নির্বাচিত হন। ১৯৭৯-৮০ সময়ে তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রীসভার পাটমন্ত্রী ছিলেন। ১৯৮১-৮২ সালে রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারের মন্ত্রীসভায় তিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। এরপর ১৯৯১ সালে বাংলাদেশে সংসদীয় শাসনব্যবস্থা প্রবর্তনের পর তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন। এরপর ১৯৮৬ সালে জাতীয় নির্বাচনে বরিশাল সদর আসন থেকে সাংসদ হন সাবেক সচিব মতিউর রহমান। তিনি ওই সময় জাতীয় পার্টি সরকারের যোগাযোগমন্ত্রী ছিলেন। ২০০১ সালে ২০দলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর বিএনপির মজিবর রহমান সরোয়ার জাতীয় সংসদের হুইপ হন।
সূত্রে আরও জানা গেছে, ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর আসনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্ধিতা করেন জাহিদ ফারুক। ওই নির্বাচনে মজিবর রহমান সরোয়ার ১ লাখ ৫ হাজার ভোট পেয়ে বিজয়ী ও জাহিদ ফারুক শামীম ৯৯ হাজার ৩৯৩ ভোট পেয়ে পরাজিত হন। ২০১৪ সালে জাহিদ ফারুক আর এই আসনে মনোনয়ন পাননি। একাদশ জাতীয় নির্বাচনে তাকে মহাজোটের মনোনয়ন দেয়ার পর ২ লাখ ১৫ হাজার ভোট পেয়ে তিনি বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ার। মন্ত্রীসভায় স্থান দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে জাহিদ ফারুক শামীম বলেন, আমি প্রধানমন্ত্রীর নেতৃত্বে চলমান উন্নয়নের ধারা বজায় রেখে দক্ষিণাঞ্চলের জনগণের জন্য কাজ করে যাবো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD