মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
ডায়রিয়ার প্রতিরোধে উপকূলীয় মানুষের পাশে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি।

ডায়রিয়ার প্রতিরোধে উপকূলীয় মানুষের পাশে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি।

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: কলাপাড়া উপজেলায় অনাবৃষ্টির কারণে খাল-বিল পুকুর শুকিয়ে গেছে। যার ফলে তীব্র পানি সংকট তৈরি হয়েছে। এতে পানিবাহিত রোগ বিশেষ করে ডায়রিয়া কলেরা ও এলার্জি জনিত রোগের প্রাদুর্ভাব অনেকটা বেড়ে গেছে। তাই ডায়রিয়া প্রাদুর্ভাবে সরকারের পাশাপাশি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি কলাপাড়ার মানুষের পাশে এসে দাঁড়িয়েছে।

এরই ধারাবাহিকতায় শনিবার সকাল নয়টায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে উপকূলীয় দূর্যোগ হ্রাস কর্মসূচির আওতায় মহিপুর হাসপাতালে ১৫০০ প্যাকেট খাবার স্যালাইন এবং ১৫০ পিস কলেরা স্যালাইন বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ডা.সুধীর কুমার পাল, মেডিকেল অফিসার, উপজেলা কেন্দ্র,  মহিপুর। মো.জাহিদুল ইসলাম সেলিম, প্যানেল চেয়ারম্যান ,মহিপুর ও ইউনিয়ন টিম লিডার সিপিপি। এছাড়াও উপস্থিত ছিলেন নিজামপুর সিডিএমসির সাধারণ সম্পাদক মো.নাসির উদ্দিন, কমরপুর সিডিএমসির মো.নজরুল ইসলাম, উপকূলীয় দূর্যোগ হ্রাস কর্মসূচির প্রকল্প কর্মকর্তা মো.জহিরুল ইসলাম, সহকারী প্রকল্প কর্মকর্তা বিন্দাবন চন্দ্র মন্ডল, ফাইনান্স অফিসার ইনজামামুল হক, সিও সাবিনা ইয়াসমিন প্রমুখ ।

উপকূলীয় দুর্যোগ হ্রাস কর্মসূচির সহকারী প্রকল্প কর্মকর্তা মো.জহিরুল ইসলাম বলেন, প্রচন্ড গরম এবং প্রতিকূল আবহাওয়ায় অত্র এলাকার মানুষ অধিক হারে পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছে। এ থেকে কিছুটা পরিত্রান দিতে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ২০০০ প্যাকেট খাবার স্যালাইন ২০০ পিস কলেরা স্যালাইন এবং তুলাতলী হাসপাতালে ১৫০০ প্যাকেট খাবার স্যালাইন, ১৫০ পিস কলেরা স্যালাইন। সেই সাথে ধানখালী, লালুয়া, মহিপুর ও লতাচাপলী ইউনিয়নের ৫০০০ পরিবারের মধ্যে ১২ পিস করে সর্বমোট ৬০০০০ পিস খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। পাশাপাশি মোবাইল মেডিকেল টিমের মাধ্যমে এসকল এলাকায় ফ্রি চিকিৎসার ব্যবস্থা করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD