মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
ডাইরিয়া আক্রান্ত রোগীদের জন্য জরুরি ওষুধ সহায়তা প্রদান

ডাইরিয়া আক্রান্ত রোগীদের জন্য জরুরি ওষুধ সহায়তা প্রদান

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ডায়রিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় বিনামূল্যে ওষুধ সরবরাহের লক্ষে জরুরি ওষুধ সহায়তা প্রদান করেছেন পটুয়াখালী ০৪ আসনের সাংসদ অধ্যক্ষ মহিববুর রহমান মহিব। বুধবার শেষ বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সহায়তা প্রদান করেন তিনি। এসময় শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড’র পরিচালক ও শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন’র চেয়ারম্যান সাংসদ’র বড় ভাই ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান’র সৌজন্যে জরুরী ঔষধ সহায়তা গ্রহন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিনময় হালদার । অনুষ্ঠানে  ১ হাজার আইভি স্যালাইন ও ২ হাজার খাবার স্যালাইন হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো.শহীদুল হক। উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ড. শহীদুল ইসলাম বিশ্বাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রানা খাঁনসহ হাসপাতালের চিকিৎসকগন স্বাস্থবিধি মেনে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মহিববুর রহমান জানান, আমার নির্বাচনি এলাকায় সাধারণ মানুষ ডাইরিয়া আক্রান্ত হলে হাসপাতালে এসে যেনো বিনামূল্যে চিকিৎসা সেবা পায় এবং ওষুধ সঙ্কটে না ভোগে সেই লক্ষে এই জরুরি ওষুধ সরবরাহ প্রদান করা হয়েছে। বিগত দিনে মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও দেশনেত্রীর নির্দেশক্রমে মানুষের পাশে থাকবো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD