বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
বরগুনায় বৃষ্টি নেই আউশ বীজতলা ফেটে চৌচির

বরগুনায় বৃষ্টি নেই আউশ বীজতলা ফেটে চৌচির

Sharing is caring!

বরগুনা প্রতিনিধিঃ বরগুনা সহ দেশের দক্ষিনাঞ্চলে বৃষ্টি না হওয়ায় তৈরী আউশ বীজতলা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। প্রাকৃতিকর উপর নির্ভরশীল কৃষকরা প্রতিবছরের মত এ বছরও আউশের হাইব্রিড,উফসি,ও স্হানীয় জাতের বীজতলা তৈরী করে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে জেলায় চলতি মৌসুমে এখন পর্যন্ত ৩হাজার, ৭শ ৩৬ হেক্টর জমিতে আউশ বীজতলা তৈরী করা হয়েছে। একটানা ৭-৮ মাস যাবৎ কোন বৃষ্টির দেখা নাই।

বৃষ্টির উপর বেশী ভরসা করেই বীজতলা তৈরী হয়ে থাকে। রোদের তীব্র প্রখরতায় আউশ বীজ ফেটে চৌচির হয়ে যাওযায় কৃষকরা চরম দূশ্চিন্তায় পড়েছে।বরগুনা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন,আগামী এক সপ্তাহের মধ্য বৃষ্টি না হলে বীজতলা থাকবেনা। খাল-জলাশয় শুকিয়ে পানি শূন্য হয়ে গেছে। নদীর পানি লবণাক্ত হওয়ায় বীজ তলায় নদীর পানিও ব্যাবহার করা যাচ্ছে না।

সরেজমিনে কৃষকের সাথে কথা বলে জানাগেছে, শুধু আউশ বীজতলা নয় বৃষ্টি না হওয়ায় অন্যান্য ফসল যেমন,হলুদ,মরিচ,পাঠ,শাকসবজি ক্ষেতও শুকিয়ে যাচ্ছে। নদী থেকে পানি এনে সেচ দেবার ব্যাবসাও বর্তমানে নেই লবণাক্ততার কারনে। বেতাগী উপজেলার ঝোপখালী গ্রামের কৃষক নুরুল আলম বলেন,আমি ২০ শতাংশ জমিতে আউশ বীজতলা করেছি,খড়ার কারনে লেদা পোকা এসেছে বীজে,নদী থেকে যে পানি আসছে তা লবন পানি।

বৃষ্টি না হলে বীজতলা রক্ষা করা যাবেননা। ইতোমধ্যে অনেকের বীজতলা পুড়েগেছে। বরগুনার চালিতাতলী গ্রামের কৃষক গোলাম মোস্তফা বলেন,আমি ১২ শতাংশ জমিতে বীজতলা করেছি,খড়ায় খাল শুকিয়ে গেছে। একটি মেশিন এনে পুকুরের পানি দিয়ে বীজতলায় সেচ দিচ্ছি।কৃষক মোস্তাফা বলেন,সকলের পক্ষে মেশিন দিয়ে সেচ দেয়া সম্ভব হচ্ছেনা।

বৃষ্টি না হলে অল্প দিনের মধ্যই বীজতলা পুড়ে যাবে। বরগুনার অতিরিক্ত উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এস,এম,বদরুল আলম বলেন,বৃষ্টি না হলে আউশ বীজতলার ক্ষতি পুষিয়ে উঠা অসম্ভব হবে। কেউ কেউ পুকুরের পানি বীজতলায় ব্যাবহার করলেও তাদের সংখ্যা কম।

সাধারন এই মৌসুমে বৃষ্টির উপর নির্ভর করেই আউশ বীজতলা তৈরী করে কৃষক। সঠিক সময় বীজ রোপন করতে না পারলে আউশ উৎপাদনও ব্যাহত হবার আশংকা করছেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD