মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু

মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় মোটর সাইকেল দুর্ঘটনায় এক স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার ভোর রাতে উপজেলার টিয়াখালী ইউপির ইটবাড়িয়া বালিয়াতলী সড়কে এ দুর্ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা আহতকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে দ্রুত বরিশাল শেবাচিমে প্রেরণ করে। উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেয়ার পথে ভোরবেলা লেবুখালী এলাকায় তার মৃত্যু হয়।

নিহত সিয়াম হোসেন আপন খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর শিক্ষার্থী ও সাবেক ইউপি সদস্য মাসুদ মিয়ার পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুত গতিতে বালীয়াতলী খেয়াঘাটের দিকে যাবার সময় মোটরসাইকেল নিয়ে ছিটকে একটি ঘরের ওপর পরে সিয়াম হোসেন আপন। এসময় মোটরসাইকেলে তিনি একাই ছিলেন। সিহরী খাওয়ার শেষ সময়ে এমন ঘটনা ঘটেছে বলেও জানান প্রত্যক্ষদর্শীরা।

উপজেলা ছাত্রলীগ’র সাধারণ সম্পাদক আশিক তালুকদার জানান, সিয়াম রাতে আমার বাসায় ছিল ভোর রাতে সেহরিতে পরোটা খাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বের হন। পরে খবর পেয়ে আমি হাসপাতালে গিয়ে এ অবস্থায় দেখি।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) আসাদুর রহমান জানান, এবিষয়ে আমাদের কেউ অবহিত করেনি। তবে পটুয়াখালী থেকে আমাদের জানানো হয়েছে যে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD