শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দুস্থদের মাঝে ইফতার বিতরণ করেছে যুবলীগ নেতাকর্মীরা

দুস্থদের মাঝে ইফতার বিতরণ করেছে যুবলীগ নেতাকর্মীরা

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় পাঁচ শতাধিক অতিদরিদ্র দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে যুবলীগের নেতাকর্মীরা। শুক্রবার শেষ বিকেলে পৌর শহরের শেখ কমাল সেতুর নিচে ওইসব দরিদ্রদের হতে ইফতার তুলে দেয়া হয়।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা শ্রমিক লীগ সভাপতি হীরা হালদার স্বপন, উপজেলা যুবলীগ’র সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাকির হোসেন ১ নং ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান তারেক, যুবলীগ নেতা শেখ যুবরাজসহ উপজেলা যুবলীগ ও পৌর যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা যুবলীগ’র সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাকির হোসেন বলেন, করোনা পরিস্থিতিতে অনেকেরই কাজকর্ম নেই। নেই ইফতার কেনার সামর্থ্যটুকু। তাই উপজেলা যুবলীগের পক্ষ থেকে পাঁচ শতাধিক অতিদরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ করেছি।

এছাড়া মহামারি করোনায় কৃষকরা শ্রমিক সংকটের কারণে যখন বিপাকে পড়েছে। তিনি আরও বলেন, কেন্দ্রীয় যুবলীগের নির্দেশ মোতাবেক এ ধরনের কার্যক্রমে কলাপাড়া যুবলীগ অতীতের মতো ভবিষ্যতেও সক্রিয় থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD