মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
বোরহানউদ্দিনে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

বোরহানউদ্দিনে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

Sharing is caring!

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ধর্ষণ করে ঔষধ খাইয়ে অচেত করার অভিযোগ পাওয়া গেছে ভিকটিমকে উদ্ধার করে মঙ্গলবার রাতে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় আসামির বিরুদ্ধে ভিকটিম ছাত্রীর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে। গত বুধবার সকালে ভোলা সদর হাসপাতালে ধর্ষণের শিকার স্কুল ছাত্রী ও তার স্বজনরা জানান, ভোলার বোরহানউদ্দিনের কাচিয়া ইউনিয়ন ৯নং ওয়ার্ড চকডোস গ্রামের অটো চালকের নবম শ্রেণির পড়ুয়া ছাত্রীর সাথে পাশ্ববর্তী হাসান নগর ইউনিয়ন গ্রামের রবু আলমের পুত্র সৌদিপ্রবাসী জাকিরের সাথে এক মাস আগে একটি বিয়ে বাড়িতে দেখা হলে প্রেমের প্রস্তাব দেয়। এরই মধ্যে প্রেমের সর্ম্পক হয়।

মঙ্গলবার রাতে জাকির ওই ছাত্রীর বাড়িতে বাবা মা না থাকার কারনে এই সুযোগে ঘরের দরজা খুলতে বলে। এ সময় দরজা খুললে মুখ চেপে ঘরের পিছনে নিয়ে তাকে ধর্ষণ করে। এর পরে তাকে ঔষধ খাইয়ে পালিয়ে যায়। পরে স্বজনরা এসে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা: সিরাজ উদ্দিন বুধবার দুপুরে জানান, ওই কিশোরীকে সেক্সোয়াল এসোল্ট হিসাবে ভর্তি করা হয়েছে। তার ডাক্তারী পরীক্ষা করা হয়েছে।

এ ব্যাপারে বোরহানউদ্দিন থানার ওসি মাজাহারুল আমিন বিপি জানান, তারা ভিগটিম পরিবারের সাথে কথা বলেছেন। তাদের মামলা দেয়ার জন্য বলেছেন । তবে এখনো অভিযোগ করেনি। ইতি মধ্যে কিছু স্থানীয় প্রভাবশালীরা ধর্ষণ মামলাকে দুই গ্রুপ কে নিয়ে মিচুয়াল করার জন্য উঠে পড়ে লেগেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD