মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
স্যালাইন নিয়ে ডায়রিয়া রোগীদের পাশে

স্যালাইন নিয়ে ডায়রিয়া রোগীদের পাশে

Sharing is caring!

বরগুনা প্রতিনিধি: সদর হাসপাতালে চিকিৎসাধীন ডায়রিয়া রোগীদের মাঝে স্যালাইন বিতরণ করেছেন বরগুনা- ১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শমভু।

শুক্রবার সকাল ১০টায় সাংসদের পক্ষে অ্যাডভোকেট সুনাম দেবনাথ সিভিল সার্জন ডা. মারিয়া হাসানের হাতে এক হাজার ১১০৭ ব্যাগ আইভি স্যালাইন তুলে দেন। এসময় তিনি সুনাম দেবনাথ বলেন ‘বাংলাদেশসহ গোটা পৃথিবী এখন করোনা মহামারীর ক্রান্তিকাল পাড় করছে।

এর মধ্যে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে আশঙ্কাজনকভাবে। ক্রান্তিলগ্নে মানুষের পাশে দাড়ানো মানুষ হিশেবে যেমন কর্তব্য তেমনি সহায়তার হাত বাড়ানো সামর্থবান মানুষের দ্বায়িত্ব। আমি ব্যক্তিগতভাবে ডায়রিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসায় হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে স্যালাইনগুলো দিয়েছি যাতে কিছুটা হলে তারা সংকট কাটিয়ে উঠতে পারেন।

স্যালাইন বিতরণের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল হাফিজ প্রমুখ। সিভিল সার্জন ডা. মারিয়া হোসেন জানান, বরগুনায় ডায়রিয়া প্রকোপ কিছুটা কমে আসছে, গত ২৪ ঘন্টায় মোট ১৪৬ জন জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। তিনি বলেন, “সাংসদের দেয়া স্যালাইনে আমাদের সংকট কেটে যাবে, আশা করছি আমরা দ্রুত ডায়রিয়া সমস্যা থেকে উত্তরণ ঘটাতে সামর্থ হবো

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD