মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
বরিশালে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩ জনের

বরিশালে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩ জনের

Sharing is caring!

বরিশালে গত ২৪ ঘণ্টায় ৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে উপসর্গ নিয়ে দুইজন ও করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। বিভাগে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৩০৬ জন। একই সঙ্গে মৃত্যু ছাড়াল ২৫৪।

আজ (মঙ্গলবার ২৭ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস। তিনি বলেন, নতুন ৮৫ জনের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে বরিশালে ৩০ জন। এই নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে ৬ হাজার ৪৯৫ জন।

পটুয়াখালীতে নতুন করে ৬ জন শনাক্ত হয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯২ জন। ভোলায় নতুন ১৮ জন নিয়ে মোট শনাক্ত হয়েছে ১ হাজার ৭১০ জন। পিরোজপুরে মোট আক্রান্ত ১ হাজার ৫৬৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে ৪ জন। বরগুনায় নতুন শনাক্ত ৩ জন নিয়ে মোট ১ হাজার ২১০ জন। ঝালকাঠিতে নতুন শনাক্ত ২৪ জন। মোট শনাক্ত দাঁড়িয়েছে ১ হাজার ২৩৪ জন।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের তথ্য সংরক্ষক জে. খান স্বপন বলেন, গত ২৪ ঘণ্টায় এই ওয়ার্ডের আইসোলেশনে মোট ৮ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ২ জনকে করোনা ওয়ার্ডে নেওয়া হয়েছে। ২ জন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। একজন করোনা ভাইরাস পজিটিভ রোগী মৃত্যুবরণ করেছেন।

করোনা ইউনিটে মোট ১২৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। যার মধ্যে ৫৪ জনের করোনা পজিটিভ এবং ৭২ জন করোনা টেস্টের রিপোর্টের অপেক্ষায় আছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD